তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১১২. ট্রাবলশুটিং—
i. সমস্যার উত্স নির্ণয়ের প্রক্রিয়া
ii. হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার উত্স নির্ণয় ও সমাধান
iii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১১৩. ট্রাবলশুটিং অংশে থাকে—
i. সাধারণ সমস্যার প্রকৃতি
ii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
iii. সমস্যার উত্স নির্ণয় ও সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৪. কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে?
ক. ইন্টারনেটে খ. বইয়ে
গ. তথ্যপ্রযুক্তি অধ্যায়ে
ঘ. ট্রাবলশুটিং
১১৫. সমস্যার উত্স এবং উত্পত্তির স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. রিসোর্স খ. ট্রাবলশুটিং
গ. সোর্স ঘ. সমাধান
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১৬-১১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কম্পিউটারে কাজ করতে করতে হঠাত্ আজহার খেয়াল করল সিস্টেমটি সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না।
১১৬. কী কারণে আজহারের কম্পিউটারে সমস্যা হয়েছিল?
ক. প্রসেসরে সমস্যা
খ. র্যামে সমস্যা গ. রমের সমস্যা
ঘ. সিপিইউয়ের সমস্যা
১১৭. এ সমস্যা সমাধানে আজহারকে করতে হবে—
i. সিপিইউ প্রতিস্থাপন
ii. র্যাম প্রতিস্থাপন
iii. র্যামের কানেক্টরে পরিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৮. কোন ধরনের যন্ত্রের তুলনামূলক ট্রাবলশুটিং একটু বেশি প্রয়োজন হয়?
ক. কম্পিউটার খ. টিভি
গ. মোবাইল ঘ. গাড়ি
১১৯. র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
ক. মাদারবোর্ডের নির্ধারিত স্লটে
খ. হার্ডডিস্কে গ. পেন ড্রাইভের সঙ্গে
ঘ. সিডি ড্রাইভে
১২০. কম্পিউটার out of memory দেখায় যখন—
i. মেমোরি পর্যাপ্ত থাকে
ii. অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে
iii. একসঙ্গে একাধিক প্রোগ্রাম ওপেন করে কাজ করতে চাইলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১২১. মাদারবোর্ডে সংযুক্ত সিমোস ব্যাটারি কার্যক্ষমতা হারালে যা ঘটে—
i. মনিটর কাজ করবে না
ii. তারিখ এবং সময় ঠিক থাকে না
iii. বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সংরক্ষণ হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১১২. ক ১১৩. খ ১১৪. ঘ ১১৫. খ ১১৬. খ ১১৭. গ ১১৮. ক ১১৯. ক ১২০. গ ১২১. গ।

মাস্টার ট্রেইনার

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা