তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
১। কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ করা যায়?
ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
খ. তথ্য গ. প্রযুক্তি ঘ. রেডিও
২। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
ক. গতি কমছে
খ. কাজের গতি বাড়ছে
গ. গতি বাড়ছে
ঘ. কাজের গতি কমছে
৩। অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?
ক. মনিটরিং করার ফলে
খ. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে
গ. মনিটরের সাহায্যে
ঘ. মাউসের সাহায্যে
৪। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
ii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। বর্তমানে চাকরির দরখাস্ত করতে গেলে কিসের প্রয়োজন হয়?
ক. ইন্টারনেট খ. ল্যাপটপ
গ. মোবাইল ফোন
ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ
৬। প্রতি এক হাজার ইন্টারনেটে সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?
ক. ৭৫ খ. ৮০ গ. ৮৫ ঘ. ৯০
৭। সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii. সরকারি সেবার মান উন্নয়ন হবে
iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
ক. এটিএমের মাধ্যমে
খ. এটি মেশিনের মাধ্যমে
গ. টিএএম মেশিনের মাধ্যমে
ঘ. কম্পিউটারের মাধ্যমে
৯। দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায়—
ক. সাড়ে ৬ কোটি
খ. সাড়ে ৮ কোটি
গ. সাড়ে ১০ কোটি
ঘ. সাড়ে ১৪ কোটি
১০। দেশের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক কোম্পানির নাম—
ক. মাউস কোম্পানি
খ. টেলিভিশন কোম্পানি
গ. রেডিও কোম্পানি
ঘ. মোবাইল কোম্পানি
১১। জবসাইট কথাটির সঙ্গে সম্পর্ক—
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. মডেম ঘ. ফ্যাক্স
১২। ই-মেইল হলো—
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাক-ব্যবস্থা
খ. ডাক-ব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
১৩। বর্তমানে নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. মোবাইল ঘ. ই-মেইল
১৪। ই-মেইলের পূর্ণনাম—
ক. ইলেকট্রিক মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল
ঘ. ইলেকটিসিটি মেইল
১৫। একটি ই-মেইল অ্যাড্রেসের অংশ থাকে —
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. অসংখ্য
১৬। নিচের কোনটি ই-মেইলের অ্যাড্রেস?
ক. [email protected]
খ. [email protected]
গ. [email protected]
ঘ. @yahoo.com.pkdict.

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-১
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ক।
প্রভাষক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা