তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
৭৪। ডেটাবেসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?
ক. মডেম খ. কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. হাব
৭৫। তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. নেটওয়ার্ক খ. ডেটা
গ. উপাত্ত ঘ. ইন্টারনেট
৭৬। ডেটাবেস ব্যবহারে কী করা হয়?
ক. তথ্য বিনিময়
খ. তথ্য উপস্থাপন
গ. তথ্য বিকাশ
ঘ. তথ্য সংরক্ষণ করা হয়
৭৭। বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?
ক. ই-টিকিটের মাধ্যমে
খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. সফটওয়্যারের মাধ্যমে
ঘ. বিমানবন্দরে গিয়ে
৭৮। তথ্যের সুরক্ষা প্রদান কোনটি ব্যবহার সম্ভব?
ক. মোবাইল খ. নেটওয়ার্ক
গ. কাগজ ঘ. ইন্টারনেট
৭৯। চোখের রেটিনা স্ক্যান করে কোন কাজটি করা যাবে?
ক. ই-মেইল করা যাবে
খ. কথা বলা যাবে
গ. ডেটাবেস থেকে তথ্য বের করা যাবে
ঘ. ঘুরে বেড়ানো যাবে
৮০। কোন ব্যবস্থাটির মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে ব্যক্তিগত কম্পিউটারের প্রয়োজন হয় না?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. ড্রপ বক্স ঘ. রেডিও
৮১। নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
ক. ক্লাউড কম্পিউটিং খ. তথ্যপ্রযুক্তি
গ. নেটওয়ার্ক ঘ. সার্ভার
৮২। ক্লাউড কম্পিউটিং হলো—
i. একটি বিশেষ পরিসেবা
ii. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা
iii. একটি ইন্টারনেটের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৩। ক্লাউড কম্পিউটিং হলো—
i. পাবলিক ii. গ্রিড iii. প্রাইভেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রোকেয়া একটি মোবাইল প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার সেন্টারে কাজ করে। সে তাদের সার্ভিস সম্পর্কে গ্রাহকদের অভিযোগ বা মতামত গ্রহণ করে এবং গ্রাহকদের কাছে উত্তর পাঠায়। আর এ যোগাযোগটি সম্পন্ন হয় ই-মেইলের মাধ্যমে?
৮৪। রোকেয়া যে সেবাটি গ্রহণ করছে তার নাম—
ক. টপোলজি খ. কল সেন্টার
গ. ক্লাউড কম্পিউটিং ঘ. প্রটোকল
৮৫.। ওই সেবা গ্রহণ করতে রোকেয়ার যা করতে হয়েছে—
i. নেটওয়ার্কের সাহায্য নিতে হয়েছে
ii. মূল্য প্রদান করতে হয়েছে
iii. মোবাইল কিনতে হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬। কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
ক. হাব খ. রাউটার
গ. সার্ভার ঘ. সুইচ
৮৭। একটি কম্পিউটারে নিচের কোনটি নেই?
ক. স্মৃতি খ. বুদ্ধি বিবেচনা
গ. দীর্ঘসময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
৮৮। কম্পিউটার নেটওয়ার্ক যে প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?
ক. সফটওয়্যাার খ. হার্ডওয়্যার
গ. প্রোগ্রাম কোড ঘ. ডিবাগিং
৮৯। সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন?
ক. মডেম খ. মোবাইল
গ. কম্পিউটার
ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৭৪. খ ৭৫. ক ৭৬. ঘ ৭৭. ক ৭৮. খ ৭৯. গ ৮০. গ ৮১. ক ৮২. খ ৮৩. খ ৮৪. গ ৮৫. খ ৮৬. গ ৮৭. খ ৮৮. ক ৮৯. ঘ।
প্রকাশ কুমার দাস
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা