বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
১৭। কোন চিহ্নটি অবশ্যই ই-মেইলের অ্যাড্রেসে দিতে হয়—
ক. $ খ. @ গ. & ঘ. #
১৮। বর্তমানে নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?
ক. ওয়েবসাইট খ. চাকরি গ. ই-মেইল ঘ. পদবি
১৯। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগযোগ করতে পারে কোনটির মাধ্যমে?
ক. কি-বোর্ড খ. রেডিও
গ. ই-মেইল অ্যাড্রেস ঘ. টেলিভিশন
২০। পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কী ব্যবহার করা হয়?
ক. টেলিভিশন খ. সংবাদপত্র
গ. মডেম ঘ. ই-মেইল
২১। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?
i. তথ্য পাঠানো যায় ii. ছবি পাঠানো যায়
iii. চিঠি পাঠানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। পণ্যের ছবি পাঠাতে ব্যবহার করা হয়—
i. ফ্যাক্স ii. মাউস iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৪। ব্রডকাস্টের বাংলা অর্থ—
ক. বহুমুখী খ. দ্বিমুখী গ. একমুখী ঘ. ত্রিমুখী
২৫। একমুখী যোগাযোগকে ইংরেজিতে বলে—
ক. মাল্টিকাস্ট খ. কাস্ট গ. ব্রডকাস্ট ঘ. মিনিকাস্ট
২৬। ব্রডকাস্ট হচ্ছে—
i. রেডিও ii. টেলিভিশন iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ব্রডকাস্টের উদাহরণ দাও।
ক. টেলিভিশন খ. কম্পিউটার
গ. মাউস ঘ. কি-বোর্ড
২৮। দ্বিমুখী যোগাযোগমাধ্যম—
ক. টেলিফোন খ. পত্রিকা গ. মাউস ঘ. স্পিকার
২৯। দ্বিমুখী যোগাযোগ—
ক. রেডিও খ. মোবাইল ফোন
গ. টেলিফোন ঘ. মাউস
৩০। দ্বিমুখি যোগাযোগের উদাহরণ—
i. কম্পিউটার ii. টেলিফোন iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১-৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
(আজ থেকে ৫০ বছর পরের ঘটনা) রায়হান বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সঙ্গে থাকা ফোনে ঢাকায় চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে অপারেশন করেন।
৩১। রায়হান অসুস্থ হতো না—
i. জিনোম-প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে
ii. বান্দরবান বেড়াতে না গেলে
iii. তার শরীরের উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক. কম্পিউটার খ. রোবট
গ. আইসিটি ঘ. ইন্টারনেট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সঠিক উত্তর
১৭. খ ১৮. গ ১৯. গ. ২০ ঘ. ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা