বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
৩৩। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের কী বাড়ে?
ক. উত্পাদনশীলতা
খ. গতিশীলতা
গ. গতি ঘ. উত্পাদন
৩৪। অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তিটি কী ছিল?
ক. তথ্যই মুক্তি
খ. সংযুক্তিই উত্পাদনশীলতা
গ. সংযোগই মুক্তি
ঘ. ইন্টারনেটই বিশ্ব
৩৫। অধ্যাপক ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
ক. শাহজালাল খ. বুয়েট
গ. এমআইটি ঘ. আইআইটি
৩৬। কী ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?
ক. মোবাইল খ. টেলিভিশন
গ. রেডিও ঘ. তথ্যপ্রযুক্তি
৩৭। স্মার্ট মোবাইল ফোনে—
i. ইন্টারনেট ব্যবহার করা যায়
ii. টাচস্ক্রিন
iii. ইন্টারনেট থাকলে সংবাদ দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। মোবাইল ফোনের বিল পরিশোধের জন্য দেশে কতটি বিল পরিশোধ কেন্দ্র গড়ে উঠেছে?
ক. প্রায় ১০ হাজার
খ. প্রায় ২০ হাজার
গ. প্রায় ৩০ হাজার
ঘ. প্রায় ৩০ লক্ষ
৩৯। মোবাইল ফোনের খুদে বার্তা—
ক. এসএমএস খ. এমএসএস
গ. এসএমসি ঘ. এমএমএস
৪০। SMS-এর পূর্ণ নাম—
ক. Short Message Service
খ. Short Message Serve
গ. Short Mobile Message
ঘ. Sort Memory Message
৪১। ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট-সুবিধা পাওয়া যায়?
ক. ফ্যাক্স খ. রেডিও
গ. মডেম ঘ. মোবাইল ফোন
৪২। ভার্চুয়াল প্রতিষ্ঠানের কারণে কাজ করা যায়—
ক. ঘরে বসে খ. অফিসে না গিয়ে
গ. যেকোনো স্থানে থেকে
ঘ. সব কটি
৪৩। আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম—
i. ফ্রিল্যান্সার ii. ওডেক্স
iii. ইল্যান্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. অপটিক্যাল ফাইবার
৪৫। বর্তমানে বাংলাদেশে কতজন মুুক্ত পেশাজীবী রয়েছে?
ক. প্রায় ৩০ হাজার
খ. প্রায় ৩০ লাখ
গ. প্রায় ৩ হাজার
ঘ. প্রায় ১ লাখ
৪৬। ঘরে বসে আয় করা যায়—
i. আউটসোর্সিংয়ের সাহায্যে
ii. গান শুনে
iii. ওয়েবসাইট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭। কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় যোগাযোগ করা হয়েছিল?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ল্যান্ড ফোন
৪৮। ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম গান’—এ গানের গায়ক কে?
ক. অজয় মল্লিক খ. পঙ্কজ মল্লিক
গ. পঙ্কজ উদাস ঘ. পল্লব মল্লিক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
৩৩. ক ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ক ৪০. ক ৪১. গ ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. খ ৪৭. ক ৪৮. খ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা