তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
৪৯। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা—
ক. কাজের ক্ষেত্র তৈরি
খ. বেকারত্ব
গ. দরিদ্রতা ঘ. অভাব
৫০। ফটোগ্রাফি হলো—
ক. ভিডিও খ. ভিডিও এডিটিং
গ. এডিটিং ঘ. ছবি তোলা
৫১। সামাজিক যোগাযোগ মাধ্যম—
ক. ই-মেইল খ. আইবুক
গ. ফেসবুক
ঘ. ওয়েবসাইট
৫২। ICT-এর পূর্ণনাম-
ক. Information & Communication Technology
খ. Important & Communication Technology
গ. Information & Commercial Text
ঘ. Index Computer Technology
৫৩। ICT-এর বাংলায় নাম—
ক. তথ্যপ্রযুক্তি
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ
ঘ. যোগাযোগ প্রযুক্তি
৫৪। কোন প্রযুক্তির মাধ্যমে খরচ কমানো যায়?
ক. TIC খ. CIT গ. ITC ঘ. ICT
৫৫। উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায়—
i. ইন্টারনেট ব্যবহার
ii. মোবাইল ফোন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬। মোবাইল ফোনের মাধ্যমে কনফারেন্সের সুবিধা—
i. একই লোকের সঙ্গে কথা বলা যায়
ii. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়
iii. একসঙ্গে অনেক লোকের সঙ্গে কথা বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭। ফ্যাক্স ব্যবহার করার সুবিধা—
i. দূরবর্তী স্থানে স্বাক্ষরের প্রয়োজন হলে পাঠানো যায়
ii. লিখিত তথ্য পাঠানো যায়
iii. ছবি প্রেরণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮। যেকোনো খবর মুহূর্তের মধ্যে প্রেরণ করা যায় কিসের মাধ্যমে—
ক. কি-বোর্ড খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ঘ. ইন্ট্রানেট
৫৯। কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?
ক. ইন্ট্রানেট খ. ইন্টারনেট
গ. ই-মেইল ঘ. এক্সানেট
৬০। ব্লগ হলো—
ক. একধরনের পার্সোনাল ওয়েবসাইট, যেখানে লেখালেখি করা যায় এবং মতামত প্রদান করা যায়
খ. সামাাজিক যোগাযোগ ওয়েবসাইট
গ. চাকরির জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট
ঘ. একধরনের ই-মেইলের ঠিকানা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-১
৪৯. ক ৫০. ঘ ৫১. গ ৫২. ক ৫৩. খ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. গ ৫৭. ঘ ৫৮. খ ৫৯. ক ৬০. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা