তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
৬১। অনলাইন পত্রিকা হলো—
ক. কাগজে ছাপা পত্রিকা
খ. রেডিওতে যে খবর প্রচারিত হয়
গ. টেলিভিশনে যে খবর প্রচারিত হয়
ঘ. ইন্টারনেট-ভিত্তিক খবরের কাগজ, যা কম্পিউটারের স্ক্রিনে দেখা যায়
৬২। অনলাইনে পত্রিকা দেখার জন্য প্রয়োজন—
i. কম্পিউটার ii. ইন্টারনেট
iii. স্মার্ট মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?
ক. ফ্যাক্স খ. মোবাইল
গ. এটিএম ঘ. ব্যাংক
৬৪। লিংক কী?
ক. যোগাযোগ খ. ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোন ঠিকানা
গ. রিসোর্স ঘ. ইন্টারনেট
৬৫। নাগরিক সেবাসমূহ নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে—
i. ইন্টারনেট ii. রেডিও
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৬৬। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো-
i. টেলিফোন ii. মোবাইল ফোন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়—
ক. রেডিওতে খ. টেলিভিশনে
গ. মোবাইলে
ঘ. ওয়েবসাইটের মাধ্যমে
৬৮। ব্যবসার মূল উদ্দেশ্য—
ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
৬৯। কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?
ক. অর্থ খ. ব্যবস্থাপনা
গ. বিশেষায়িত সফটওয়ার
ঘ. সফটওয়ার
৭০। ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়—
ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড
গ. ডেটাবেইস ঘ. উইন্ডোজ
৭১। কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?
ক. এসপিজি খ. পিজিএস
গ. এসজিপি ঘ. জিপিএস
৭২। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব হলো—
ক. ইপিওএস খ. ইপিও
গ. ইপিএস ঘ. ইওএস
৭৩। EPOS-এর পূর্ণনাম—
ক. Electric Power Of Sale
খ. Electronic Power Of Sale
গ. Electronic Point Of Sale
ঘ. Electronic Point Of Step
৭৪। ইপিওএস-এর কাজ—
ক. তথ্য সংগ্রহ
খ. সার্বক্ষণিক মনিটরিং
গ. সরবরাহ পরিকল্পনা
ঘ. ব্যবস্থাপনা
৭৫। উত্পাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখে—
ক. পণ্য সরবরাহে
খ. বাজার বিশ্লেষণে
গ. বিপণনে ঘ. কম খরচে
৭৬। বিপণনের অন্তর্ভুক্ত হলো—
i. বাজার বিশ্লেষণ ii. তথ্য সংগ্রহ
iii. সরবরাহ ও প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
৬১. ঘ ৬২. ঘ ৬৩. গ ৬৪. খ ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. ঘ ৬৮. ঘ ৬৯. গ ৭০. ক ৭১. ঘ ৭২. ক ৭৩. গ ৭৪. খ ৭৫. ঘ ৭৬. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা