বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
৭৭। ব্যবসায় লেনদেনে কোন মাধ্যমটি ভূমিকা রাখে—
i. ফ্যাক্স ii. মোবাইল iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৮-৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রমা প্রায়ই শপিং মল থেকে বাজার-সদাই করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংক বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।
৭৮। ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?
ক. এটিএম বুথে খ. শপিং মল
গ. ব্যাংকে ঘ. অফিসে
৭৯। ছুটির দিনে টাকা উঠানোর জন্য কী ব্যবহার করতে হয়—
ক. চেক বই খ. ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক গ. ডেবিট বা ক্রেডিট কার্ড ঘ. পিন কোড
৮০। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য প্রয়োজন—
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. ক্যামেরা ঘ. কি-বোর্ড
৮১। জাতীয় ওয়েব পোর্টাল কী?
ক. সরকারি তথ্যাদি প্রকাশ
খ. সরকারি তথ্যাদি গোপন রাখা
গ. সরকারি তথ্যাদি লুকানো
ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান
৮২। জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কোনটি?
ক. www.bangla.gov.bd
খ. www.bangladesh.gov.db
গ. www.bangladesh.org.bd
ঘ. www.bangladesh.gov.bd
৮৩। ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?
ক. ই-সেবাকেন্দ্র থেকে খ. অফিস থেকে
গ. কম্পিউটার থেকে ঘ. থানা থেকে
৮৪। ই-পর্চা কী ধরনের সেবা?
ক. স্বাস্থ্যসেবা খ. চিকিত্সাসেবা
গ. একধরনের নাগরিক সেবা ঘ. আইনসেবা
৮৫। অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলে—
ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড গ. ই-বুক ঘ. ই-কমার্স
৮৬। E-Book-এর পূর্ণনাম—
ক. Electronic Booking খ. Electronic Book
গ. Electric Book ঘ. Election Book
৮৭। সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম—
ক. www.ebook.gov খ. www.ebook.bd
গ. www.ebook.gov.bd ঘ. www.ebook.bd.gov
৮৮। সরকারিভাবে ই-বুক ওয়েবসাইটে কতটি পাঠ্যপুস্তক রয়েছে?
ক. ২০০টি খ. ৩০০টি গ. ২০০০টি ঘ. ৩০০০টি
৮৯। সরকারিভাবে ই-বুক ওয়েবসাইটে কতটি সহায়ক পুস্তক রয়েছে?
ক. ৫০টি খ. ৩০০টি গ. ১০০টি ঘ. ২৫০টি
৯০। ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্র—
ক. পুর্জি খ. ই-বুক গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি
৯১। বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?
ক. রেডিওতে খ. মোবাইল ফোনে
গ. ল্যাপটপে ঘ. কম্পিউটারে
৯২। www.roc.gov.bd ওয়েবসাইটটি হলো—
ক. রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস
খ. রেজিস্টার অব জয়েন্ট
গ. কোম্পানি অ্যান্ড ফার্মস
ঘ. জয়েন্ট স্টক কোম্পানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সঠিক উত্তর
৭৭. ঘ ৭৮. ক ৭৯. গ ৮০. ক ৮১. ক ৮২. ঘ ৮৩. ক ৮৪. গ ৮৫. ক ৮৬. খ ৮৭. খ ৮৮. খ ৮৯. গ ৯০. ঘ ৯১. খ ৯২. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা