তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
অধ্যায়-১
৯৩। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—
ক. মন্ত্রণালয় খ. মন্ত্রী
গ. প্রতিষ্ঠান ঘ. সরকার
৯৪। সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ রয়েছে—
ক. সরকারি সব কাজে
খ. সরকারি তথ্যাদি প্রকাশে
গ. চিঠি পাঠানে
ঘ. পরীক্ষার ফলাফলে
৯৫। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে—
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট
iii. ওয়েব পোর্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৬। বর্তমানে দেশের কতটি জেলায় ই-সেবা চালু আছে?
ক. ৩০টি খ. ৬০টি
গ. ৬৪টি ঘ. ৮০টি
৯৭। পরিসেবা হলো—
i. গ্যাস সরবরাহ
ii. পানি সরবরাহ
iii. বিদ্যুত্ সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮। পরীক্ষার ফলাফল ইন্টারনেট ছাড়াও আর কোন মাধ্যম থেকে জানা যাচ্ছে?
ক. রেডিওতে খ. টেলিভিশন
গ. পত্রিকায় ঘ. মোবাইল ফোনে
৯৯। কম্পিউটারের চেয়ে ছোট ছোট যন্ত্রের নাম—
i. Micro Controller
ii. PLA
iii. FPGA
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০। মডেম দিয়ে ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন—
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. রেডিও ঘ. সিডি
১০১। ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক—
ক. কম্পিউটার খ. রোবট
গ. মডেম ঘ. ক্যালকুলেটর
১০২। কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়—
i. মোবাইল ফোন
ii. স্বয়ংক্রিয় মেশিন
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৩। জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে গড়ে উঠেছে—
ক. টেলিসেবা খ. টেলিফোন
গ. টেলিমেডিসিন ঘ. মোবাইল ফোন
১০৪। টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য—
ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
খ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
গ. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
১০৫। বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন অপারেটররা চিকিত্সাসেবায় কোন সার্ভিস দিচ্ছে—
ক. টেলিমেডিসিন খ. শিক্ষা
গ. ব্যবসা ঘ. আইন
১০৬। চিকিত্সাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?
ক. যোগাযোগের কারণে
খ. উন্নত তদারকির কারণে
গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে
ঘ. পরিবেশের কারণে
১০৭। মানুষের জিনোমরহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?
ক. ডাক্তারের খ. কেমোথেরাপির
গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
৯৩. ঘ ৯৪. ক ৯৫. ঘ ৯৬. গ ৯৭. ঘ ৯৮. ঘ ৯৯. ঘ ১০০. খ ১০১. খ ১০২. গ ১০৩. গ ১০৪. ক ১০৫. ক ১০৬. গ ১০৭. গ।
প্রভাষক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা