তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ ও ২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

অধ্যায়-১
১০৮। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কারণ—
ক. ই-কমার্স খ. ই-সেবা
গ. মোবাইল
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১০৯। যেকোনো অঞ্চল থেকে চিকিত্সাসেবা ২৪ ঘণ্টা পাওয়া যায় কিসের সাহায্যে?
ক. টেলিভিশন খ. মোবাইলের
গ. রেডিও ঘ. কম্পিউটার
১১০। গবেষণাকাজে যে যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহূত হয় তার নাম—
ক. ক্যালকুলেটর
খ. স্মার্টফোন
গ. কম্পিউটার
ঘ. মোবাইল
১১১। তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?
ক. মোবাইল
খ. কম্পিউটার
গ. স্মার্টফোন
ঘ. ক্যালকুলেটর
১১২। কম্পিউটারের সাহায্যে করা যায়—
i. হিসাব-নিকাশ
ii. ভিডিও এডিটিং
iii. গান শোনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.

অধ্যায়-২
১। নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৫টি ঘ. অসংখ্য
২। নেটওয়ার্ক তৈরি করতে সাধারণত কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ৩টি খ. ৫টি
গ. ১০টি ঘ. অনেক
৩। সার্ভার কিসের সঙ্গে সমপর্কিত?
ক. টেলিভিশন
খ. ইন্টারনেট
গ. কমিপউটার নেটওয়ার্ক
ঘ. রেডিও
৪। একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে—
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. অনেক
৫। সার্ভার অর্থ—
ক. তথ্য বিলি করা
খ. গ্রহণ করা
গ. সার্ভ করা
ঘ. তথ্য পাঠানো
৬। ই-মেইল হলো—
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাক ব্যবস্থা
খ. ডাক ব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
৭। ই-মেইল-এর পূর্ণনাম—
ক. ইলেকট্রিক মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল
ঘ. ইলেকটিসিটি মেইল
৮। মিডিয়া হলো—
i. কো-অক্সিয়াল কেব্ল
ii. টুইস্টেড পেয়ার কেব্ল
iii. অপটিক্যাল ফাইবার কেব্ল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
ক. কো-অক্সিয়াল কেব্ল
খ. টুইস্টেড পেয়ার কেব্ল
গ. অপটিক্যাল ফাইবার কেব্ল
ঘ. ওয়্যারলেস পদ্ধতি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
১০৮. ঘ ১০৯. খ ১১০. গ ১১১. খ ১১২. ঘ।
অধ্যায়-২
১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা