তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

অধ্যায়-২
১০। NIC-এর পূর্ণনাম—
ক. Network Interface Card
খ. Network Internet Card
গ. Network Internet Cable
ঘ. Net Inter Card
১১। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?
ক. মডেম খ. ডোমেইন
গ. ইউজার ঘ. সার্ভার
১২। Drop box হলো—
ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
খ. একটি মোবাইলের নাম
গ. একটি হার্ডওয়্যার
ঘ. একটি ওয়েব ব্রাউজার
১৩। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে বলে—
ক. নেটওয়ার্ক খ. প্রটোকল
গ. ক্লায়েন্ট ঘ. সার্ভার
১৪। বৃত্তাকার টপোলজি হবে—
ক. গোলাকার বৃত্তের মতো
খ. গোলাকার
গ. বৃত্তের মতো ঘ. ত্রিভুজের মতো
১৫। টপোলজি হচ্ছে—
i. বাস ii. প্রাইভেট কার iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। স্টার টপোলজি হলো—
i. হাবের সঙ্গে যুক্ত থাকে
ii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. মেইন টপোলজি
১৮। স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?
ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে
গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে
ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
১৯। স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?
ক. প্রিন্টার খ. কম্পিউটার
গ. মডেম ঘ. হাব
২০। তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোন নেটওয়ার্ক বেশি উপযোগী?
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. রিং টপোলজি
২১। স্টার টপোলজির হাব নষ্ট হলে কি কোনো অসুবিধা হয়?
ক. মাঝেমধ্যে হয় খ. হতে পারে
গ. হয় ঘ. প্রথমে হয় না
২২। অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয়—
ক. ট্রি টপোলজি খ. বাস টপোলজি
গ. স্টার টপোলজি ঘ. রিং টপোলজি
২৩। নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে—
ক. দ্রুতগতিতে কাজ করে
খ. গতি কমে যায়
গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি
ঘ. গতি আস্তে আস্তে বাড়ে
২৪। নেটওয়ার্কে বরাদ্দকৃত ঠিকানাকে বলে—
ক. ম্যাক খ. ম্যাক অ্যাড্রেস
গ. সুইচ অ্যাড্রেস ঘ. অ্যাড্রেস
২৫। ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?
ক. এফটিপি সার্ভার
খ. টেলনেট সার্ভার
গ. নেট সার্ভার ঘ. ই-মেইল সার্ভার।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা