তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-২
২৬। yahoo, gmail ও hotmail ব্যবহার করে করা যায়—
i. ই-মেইল পাঠানো
ii. ই-মেইল মোছা
iii. ই-মেইল গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ হলো—
i. hotmail ii. yahoo iii. google
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়—
ক. রিং খ. রাউটার
গ. গেটওয়ে ঘ. হাব
২৯। সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠানের নাম—
i. hotmail ii. Twitter
iii. Facebook
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ফেসবুক, টুইটার ও পিপীলিকা হলো—
ক. সামাজিক নেটওয়ার্ক
খ. টপোলজি গ. মডেম ঘ. হাব
৩১। অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?
ক. রাউটার খ. হাব
গ. গেটওয়ে ঘ. রিং
৩২। পৃথিবীর সম্পদ কী?
ক. মানুষ খ. তথ্য
গ. কথা ঘ. ভাব বিনিময়
৩৩। পৃথিবীর তথ্যভান্ডার হলো—
ক. সংরক্ষিত খ. অল্প
গ. বিশাল ঘ. সীমিত
৩৪। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায়—
i. তথ্য বিনিময় ii. ছবি বিনিময়
iii. ভিডিও বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?
ক. প্রটোকল তৈরি
খ. টপোলজি তৈরি
গ. সার্ভার রক্ষা করা
ঘ. তথ্য বিনিময়
৩৬। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হলো—
i. গবেষণা করা
ii. তথ্য বিনিময় ও সুরক্ষা করা
iii. মেসেজ আদান-প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। দুটো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়?
ক. হাব খ. রাউটার
গ. মডেম ঘ. ইন্টারনেট
৩৮। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
i. সার্ভার ii. সুইচ
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?
ক. ই-মেইল সার্ভার
খ. গুগল সার্ভার
গ. নেটওয়ার্ক ঘ. প্রটোকল
৪০। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিংয়ের সময় কী হিসেবে কাজ করে?
ক. অ্যাডাপ্টার খ. প্রটোকল
গ. রিসোর্স ঘ. মিডিয়া
৪১। তথ্য বহনের জন্য মিডিয়া এবং কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?
ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
গ. মডেম ঘ. ক্লায়েন্ট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ ৪১. খ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা