বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-২
৪২। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?
ক. ই-মেইল সার্ভার
খ. হাব
গ. রিসোর্স
ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার
৪৩। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে?
ক. মিডিয়া খ. রিসোর্স
গ. সার্ভার ঘ. প্রটোকল
৪৪। রিসোর্স ব্যবহাকারীকে কী বলা হয়?
ক. ক্লায়েন্ট খ. প্রটোকল
গ. ই-মেইল ঘ. ইউজার
৪৫। নিচের কোনটি টপোলজি?
ক. ডেটা খ. প্রোগ্রাম
গ. মেশ ঘ. রাউটার
৪৬। সবচেয়ে সহজ টপোলজি কোনটি?
ক. বাস টপোলজি
খ. রিং টপোলজি
গ. হাইব্রিড টপোলজি
ঘ. ট্রি টপোলজি
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ইসরাফিল তার বাসায় ইন্টারনেট সংযোগ নিতে চায়। কিন্তু সে যে এলাকায় বসবাস করে, সেখানে ব্রডব্যান্ডের সংযোগ পাওয়া যায় না। কিন্তু ইন্টারনেট সংযোগ তার খুবই জরুরি।
৪৭। ইসরাফিলের কাজটি করতে হলে কোনটি প্রয়োজন হবে?
ক. ব্রডব্যান্ড খ. কম্পিউটার
গ. মডেম ঘ. সার্ভার
৪৮। ইসরাফিল যে যন্ত্রটি ব্যবহারে সমস্যার সমাধান করবে তার বৈশিষ্ট্য—
i. তারযুক্ত বা তারবিহীন উভয় প্রযুক্তিতে ব্যবহার করা যায়
ii. এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ নেওয়া যায়
iii. এর মাধ্যমে রিসোর্স ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে বলা হয়—
i. প্রটোকল
ii. ইউজার
iii. ব্যবহারকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও i ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০। ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
ক. মেশ টপোলজিতে
খ. ট্রি টপোলজিতে
গ. বাস টপোলজিতে
ঘ. রিং টপোলজিতে
৫১। নিচের কোন সংগঠনটি ব্যাকবোনের ওপর নির্ভর করে?
ক. বাস টপোলজি
খ. রিং টপোলজি
গ. মেশ টপোলজি
ঘ. স্টার টপোলজি
৫২। প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে? ক. ট্রি টপোলজিতে
খ. রিং টপোলজিতে
গ. স্টার টপোলজিতে
ঘ. টপোলজিতে
৫৩। কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান?
ক. স্টার খ. বাস
গ. রিং ঘ. হাইব্রিড
৫৪। স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?
ক. কেন্দ্রীয় ভিভাইসের ওপর
খ. রাউটারের ওপর
গ. তারের ওপর
ঘ. ব্যাকবোনের ওপর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
৪২. ঘ ৪৩. খ ৪৪. ঘ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. গ ৫০. গ ৫১. ক ৫২. খ ৫৩. গ ৫৪. ক।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা