অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৯৭. চিকিত্সাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?
ক. যোগাযোগের কারণে
খ. উন্নত তদারকির কারণে
গ. তথ্য প্রযুক্তির প্রভাবে
ঘ. পরিবেশের কারণে
৯৮. কম্পিউটারের মতো কাজ করতে পারে এ রকম ছোট যন্ত্রের নাম কী?
ক. FAGA খ. DFPA
গ. PPGA ঘ. FPGA
৯৯. রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করার যন্ত্রের নাম কী?
ক. পজিট্রন এমিশন টমোগ্রাফি
খ. এমিশন টমোগ্রাফি
গ. পজিট্রন টমোগ্রাফি
ঘ. এমিশন
১০০. মানুষের জিনোম রহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?
ক. ডাক্তারের খ. কেমোথেরাপির
গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের
১০১. মানুষের জিনোমের রহস্যভেদ করার ফলে—
i. প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওষুধ তৈরি হবে
ii. চিকিত্সাজগতে বিপ্লব তৈরি হবে
iii. সত্যিকারভাবে রোগের কারণ খুঁজে বের করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২. PLA-এর পূর্ণনাম কী?
ক. Programme Logic Array
খ. Programmable Logic Array
গ. Programme Logic Arithmatic
ঘ. Programmable Logic Arithmatic
১০৩. FPGA-এর পূর্ণনাম কী?
ক. Field Programmable Gate Array
খ. Final Programme Gate Array
গ. Field Progress Gate Array
ঘ. Field Programmable Go Array
১০৪. গবেষণার সম্পূর্ণ কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. PAL খ. FPGA
গ. Soft ঘ. PLA
১০৫. Virtual Laboratory-এর ওয়েবসাইট কোনটি?
ক. www.roc.gov.bd
খ. www.soft.com
গ. www.softpedia.com
ঘ. www.roc.com
১০৬. পরীক্ষা-নিরীক্ষার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন—
i. প্রচলিত কম্পিউটার
ii. বিশেষায়িত কম্পিউটার
iii. ল্যান্ডফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৯৭. গ ৯৮. ঘ ৯৯. ক ১০০. গ ১০১. ঘ ১০২. খ ১০৩. ক ১০৪. ঘ ১০৫.গ ১০৬. ক