তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

১৩. স্প্রেডশিট কী?

ক. কম্পিউটার গ্রাফিকস

খ. অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম

গ. ছোট ছোট ঘরের হিসাব

ঘ. এক ধরনের প্রোগ্রাম

১৪. ভিসিক্যালক স্প্রেডশিট কত সালে উদ্ভাবন করেন?

ক. আশির দশকের শেষের দিকে

খ. নব্বইয়ের দশকের শেষের দিকে

গ. ষাটের দশকের শেষের দিকে

ঘ. সত্তরের দশকের শেষের দিকে

১৫. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?

ক. লোটাস-১২৩ খ. মাইক্রোসফট এক্সেল

গ. ভিসিক্যালক ঘ. ওপেন অফিস

১৬. Kspread কী?

ক. স্প্রেডশিট সফটওয়্যার

খ. ডেটাবেইস প্রোগ্রাম

গ. ওয়ার্ড প্রোগ্রাম

ঘ. প্রেজেন্টেশন সফটওয়্যার

১৭. ওপেন অফিসের স্প্রেডশিট প্রোগ্রাম নিচের কোনটি?

ক. এক্সেল খ. ক্যালক

গ. লোটাস ঘ. কোয়াট্রো প্রো

১৮. স্প্রেডশিট কাকে বলে?

ক. ওয়ার্ক এরিয়াকে খ. ওয়ার্ককে

গ. কলামকে ঘ. ওয়ার্কবুককে

১৯. স্ট্যাটাস বার ওয়ার্কশিটের কোথায় অবস্থান করে?

ক. ওপরের দিকে খ. মাঝের দিকে

গ. নিচের দিকে ঘ. শেষের দিকে

২০. স্প্রেডশিট সেল বলতে কী বোঝায়?

ক. হিসাব রাখার ছক

খ. ওয়ার্কশিটের ছোট ছোট ঘর

গ. সারি

ঘ. কলাম

২১. ওয়ার্কশিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য কী ব্যবহার করা যায়?

ক. ট্যাব খ. ওয়ার্ড

গ. শিট ট্যাব ঘ. বার

২২. বর্তমান যুগকে কী বলে?

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ

খ. তথ্য যুগ

গ. যোগাযোগ প্রযুক্তির যুগ

ঘ. কম্পিউটারের যুগ

২৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?

ক. তথ্যবিন্যাস

খ. তথ্য বাড়ানো

গ. তথ্য সাজানো

ঘ. তথ্য প্রক্রিয়াকরণ

২৪. বিশ্লেষণমূলক কাজ কোন প্রোগ্রামে করা যায়?

ক. ওয়ার্ড খ. স্প্রেডশিট

গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্ক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল