অধ্যায় ১
৩৫. কৃত্রিম উপায়ে মানুষের চিন্তাভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কী বলে?
ক. কৃত্রিম ভাবনা
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. কৃত্রিম প্রোগ্রাম
ঘ. কৃত্রিম তথ্য
৩৬. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?
ক. পঞ্চম খ. চতুর্থ
গ. তৃতীয় ঘ. ষষ্ঠ
৩৭. ‘আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’ শব্দটির সঙ্গে সর্বপ্রথম সবাইকে পরিচয় করিয়ে দেন কে?
ক. Jack Williamson
খ. Marshall Mcluhan
গ. John McCarthy
ঘ. Karel Capek
৩৮. মানব মস্তিষ্কের উপায় অবলম্বন করে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয় বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্র?
ক. লার্নিং সিস্টেম খ. ফাজি লজিক
গ. এক্সপার্ট সিস্টেম
ঘ. নিউরাল নেটওয়ার্ক
৩৯. বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্র ব্যবহার করে প্রশ্ন বা সমস্যাকে সত্য ও মিথ্যার মাঝাামঝি কোনো মানে উপস্থাপন করা যায়?
ক. জেনেটিক অ্যালগরিদম
খ. লার্নিং সিস্টেম
গ. ফাজি লজিক
ঘ. নিউরাল নেটওয়ার্ক
৪০. এক্সপার্ট সিস্টেম কী?
ক. অ্যাপ্লিকেশন খ. যন্ত্র
গ. রোবট ঘ. নিউরাল নেটওয়ার্ক
৪১. নিচের কোনটি কম্পিউটারে নেই?
ক. নিজস্ব বুদ্ধি খ. তথ্যসম্ভার
গ. সফটওয়্যার ঘ. কি-বোর্ড
৪২. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স পদ্ধতির প্রয়োগ রয়েছে—
i. সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধানে
ii. জ্ঞানের উপস্থাপনে
iii. মনুষ্য অনুভূতি সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্র—
i. ন্যাচারাল ইন্টারফেস
ii. বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান
iii. ক্রায়োসার্জারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে?
ক. ভিনগ্রহবাসী খ. কৃত্রিম যন্ত্র
গ. যন্ত্রমানব ঘ. উন্নততর জীব
৪৫. নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটির?
ক. ভাইরাস খ. পিঁপড়া
গ. রোবট ঘ. মানুষ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ক ৪৪. গ ৪৫. গ