তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মাহবুবা একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তার সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুলল এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করল।

৪৮. মাহবুবা নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল?

ক. Save খ. Open

গ. Save As ঘ. Close

৪৯. সংরক্ষিত সিভি খুলতে মাহবুবা ব্যবহার করতে পারে—

i. Ctrl+O কমান্ড

ii. Open অপশন

iii. New অপশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ.ii ও iii ঘ. i, ii ও iii

৫০. Insert বাটনের নিকট বাঁ পাশের বাটন কোনটি?

ক. Home খ. Office

গ. Reference ঘ. Table

৫১. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. সাজসজ্জা খ. Font

গ. ফরমেটিং টেক্সট ঘ. ডেটা প্রসেসিং

৫২. লেখা মোছার জন্য ব্যবহার হয় কি-বোর্ডের কোন বোতামটি?

ক. shift খ. Backspace

গ. Space ঘ. Tab

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪৮. গ ৪৯. ক ৫০. ক ৫১. গ ৫২. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা