অধ্যায় ৪
৫৩. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
ক. Copy খ. Font
গ. Text ঘ. Bullet
৫৪. সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি?
ক. Arial খ. Tahoma
গ. বিজয় ঘ. Times New Roman
৫৫. কোনো লেখা কপি করার পর তা কোথায় অবস্থান করে?
ক. document-এ খ. clipboard-এ
গ. ওয়ার্ডে ঘ. ফাইলে
৫৬. কোন পদ্ধতিতে লেখা অক্ষর বা ছবি কাটা যায়?
ক. Backspace খ. Delete
গ. Cut ঘ. সব কটি
৫৭. কম্পিউটারে প্রদত্ত কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
ক. Tab খ. Caps lock
গ. Ctrl ঘ. Esc
৫৮. কোনটি অন্যগুলো থেকে পৃথক?
ক. বসুন্ধরা খ. অপটিমা
গ. সুতন্বী এমজে ঘ. লেখনী
৫৯. Font বলা হয় কোনটিকে?
ক. লেখার আকারকে
খ. লেখার সাইজকে
গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে
ঘ. লেখার ধরনকে
৬০. নিচের কোনটি বাংলা ভাষার ফন্ট?
ক. অপটিমা খ. সুতন্বী
গ. বিজয় ঘ. অভ্র
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. খ ৫৯. গ ৬০. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা