অধ্যায় ৪
৮৮. টেবিলের মাঝে ৪টি ঘর একীভূত করতে কোন কমান্ড ব্যবহার করতে হবে?
ক. Merge খ. Delete
গ. Delete table ঘ. Alt+Ctrl+B
৮৯. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ট্যাব কী একবার চাপলে কত ইঞ্চি জায়গা সরে?
ক. আধা খ. এক
গ. দেড় ঘ. দুই
৯০. নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে মার্জিনের কোন অপশনে যেতে হবে?
ক. Margin খ. Narrow
গ. Mirror ঘ. Custom
৯১. স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ হলো—
ক. হিসাব করা খ. রো ও কলাম
গ. ছড়ানো পাতা ঘ. সাদা পাতা
৯২. ওয়ার্কশিট বলতে কী বোঝায়?
ক. একটি সারি
খ. একটি কলাম
গ. বহু ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক
ঘ. ডেটাবেইস
৯৩. এক্সেল কী ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম?
ক. GUI Based খ. Text Based
গ. Key Based ঘ. DOS Based
৯৪. স্প্রেডশিট প্রোগ্রাম—
ক. ওয়ার্ড খ. ইলাস্ট্রেটর
গ. এক্সেল ঘ. ফটোশপ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮৮. ক ৮৯. ক ৯০. ঘ ৯১. গ ৯২. গ ৯৩. ক ৯৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপকমোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা