অধ্যায় ৪
৯৫. সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি?
ক. লোটাস
খ. লোটাস ১, ২, ৩
গ. ভিসি ক্যাল্ক
ঘ. মাইক্রোসফট এক্সেল
৯৬. এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহার হয়?
ক. হিসাব-নিকাশের কাজে
খ. ডেটা সংরক্ষণে
গ. লেখালেখির কাজে
ঘ. গ্রাফিক্স ডিজাইনে
৯৭. ওয়ার্কশিট দিয়ে যে কাজ করা সম্ভব—
i. লেখালেখির কাজ
ii. হিসাব-নিকাশের কাজ
iii. গ্রাফচিত্রের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কী বলে?
ক. ডকুমেন্ট খ. সারি
গ. ওয়ার্কশিট ঘ. ওয়ার্ক বুক
৯৯. এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কী বলে?
ক. কলাম খ. সেল
গ. শিট ঘ. ঘর
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৯৫.ঘ ৯৬. ক ৯৭. ঘ ৯৮. গ ৯৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা