অধ্যায় ১
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আদিবা ও নিধি একটি মোবাইল কোম্পানিতে কাজ করে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে অনেকের কর্মসংস্থান হচ্ছে।
২৩. আদিবা ও নিধি যে কোম্পানিতে কাজ করে, তা কোন ধরনের কোম্পানি?
ক. কৃষিবিষয়ক খ. প্রযুক্তিবিষয়ক
গ. তথ্যবিষয়ক ঘ. শিক্ষাবিষয়ক
২৪. উদ্দীপকে উল্লিখিত বিষয় থেকে আমরা পেতে পারি—
i. বিল পরিশোধ সেবা
ii. নতুন খাত
iii. বিজ্ঞপ্তি প্রকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. কিসের মাধ্যমে দূরে বসে ল্যাবের কাজ পরীক্ষা করা যায়?
ক. মোবাইল ল্যাবরেটরি
খ. আই-সফট ল্যাবরেটরি
গ. ভার্চ্যুয়াল ল্যাবরেটরি
ঘ. আইসিটি ল্যাবরেটরি
২৬. মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে—
i. মোবাইল ব্যাংকের সুবিধা হয়েছে
ii. অনেক নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে
iii. বিল পরিশোধের ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. স্মার্টফোন ঘ. ক্যালকুলেটর
২৮. ই-মেইল কী?
ক. দ্রুততার সাথে লিখিত যোগাযোগ
খ. ডাকব্যবস্থা
গ. চিঠি পাঠানো ঘ. চিঠি গ্রহণ
২৯. গবেষণার কাজে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক. ক্যালকুলেটর খ. স্মার্টফোন
গ. কম্পিউটার ঘ. মোবাইল
৩০. নতুন এক ধরনের সেবা চালু হয়েছে, তার নাম কী?
ক. জব মার্কেট খ. মোবাইল মার্কেট
গ. জবসাইট ঘ. মোবাইল সাইট
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রমা প্রায়ই শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।
৩১. টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?
ক. এটিএম বুথে খ. শপিং মলে
গ. ব্যাংকে ঘ. অফিসে
৩২. উদ্দীপকের আলোকে ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?
ক. চেক বই খ. ভালো সম্পর্ক
গ. ডেবিট বা ক্রেডিট কার্ড
ঘ. পিন কোড
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০.গ ৩১. ক ৩২. গ