তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
৭৮. ২০১৩ সাল পর্যন্ত কতটি দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি স্বীকৃতি দেওয়া হয়?
ক. ৮০ খ. ৮৩ গ. ৯৩ ঘ. ১০৩
৭৯. তথ্য কমিশন গঠনের উদ্দেশ্য—
i. তথ্য প্রকাশ করা
ii. বিভিন্ন অভিযোগ গঠন করা
iii. তথ্য অধিকার আইনের বাস্তবায়ন তদারক করা।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-৪
১. আগেকার দিনে কিসের সাহায্যে হিসাবের কাজ করত?
ক. কাগজ-কলমে খ. কাগজে
গ. কলমে ঘ. বইয়ে
২. অ্যাবাকাস কী?
ক. গণনাকারী খ. প্রথম গণনাযন্ত্র
গ. গণক ঘ. গণনাযন্ত্র
৩. কাগজ-কলমের সাহায্যে হিসাবের কাজ শুরু হয় কখন?
ক. ২০ বছর আগে
খ. ৩০ বছর আগে
গ. ৪০ বছর আগে
ঘ. ৫০ বছর আগে।
৪. স্প্রেডশিট শব্দের অর্থ—
ক. কাগজ খ. ছড়ানো বই
গ. ছড়ানো বড় মাপের কাগজ
ঘ. হিসাব করা
৫. ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কী ধরনের কাগজ ব্যবহার করা হয়?
ক. ছড়ানো বড় মাপের কাগজ
খ. খবরের কাগজ গ. কাগজ ঘ. ছক
৬. বর্তমান কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে—
ক. সফটওয়্যারনির্ভর প্রোগ্রাম
খ. সফটওয়্যারনির্ভর ডেটাবেইস
গ. সফটওয়্যারনির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম
ঘ. সফটওয়্যার।
৭. স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার দিন দিন—
ক. বাদ হয়ে যাচ্ছে
খ. জনপ্রিয় হয়ে উঠছে
গ. ব্যবহার নেই বললেই চলে
ঘ. বন্ধ হয়ে যাবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
অধ্যায়-৩
৭৮. ঘ ৭৯. গ।
অধ্যায়-৪
১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ।
প্রকাশ কুমার দাস
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা