তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কী? কম্পিউটারের একটি নেটওয়ার্কের বর্ণনা দাও।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক এমন এক প্রক্রিয়া বা সিস্টেম যেখানে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসঙ্গে জুড়ে দিলে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত বিনিময় করতে পারে। একটি নেটওয়ার্ক মূলত অনেক কম্পিউটার নিয়ে তৈরি হয়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য দেওয়া-নেওয়া সহজ হয়। একজন ব্যবহারকারী নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে। যে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে।
একটি কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক, এডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রটোকল প্রভৃতি বিষয় থাকে। এর সমন্বয়ে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়। আজকাল অফিস-আদালত, স্কুল-কলেজ প্রভৃতি জায়গায় কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহূত হয়।
প্রশ্ন: সার্ভার, ক্লায়েন্ট ও রিসোর্স কী? এদের বর্ণনা দাও।
উত্তর:
সার্ভার: সার্ভার হলো মোটামুটি শক্তিশালী একটি কম্পিউটার, যা নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে।
ক্লায়েন্ট: ক্লায়েন্ট একটি ইংরেজি শব্দ। কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট একটি অতি পরিচিত শব্দ। নেটওয়ার্ক পদ্ধতিতে যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয়, তাকে ক্লায়েন্ট বলে।
রিসোর্স: ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সঙ্গে যদি একটি প্রিন্টার বা একটি ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁঁকার সফটওয়্যার ব্যবহার করে, সেটাও রিসোর্স।
প্রশ্ন: সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক পদ্ধতিতে সার্ভার এবং ক্লায়েন্ট শব্দ দুটি প্রায়ই ব্যবহূত হয়। কেননা এ দুটি বিষয় কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। একটি নেটওয়ার্কে যেমন অনেকগুলো সার্ভার থাকে, তেমনি অনেকগুলো ক্লায়েন্ট থাকে। সার্ভার শব্দটা শুনেই বোঝা যায়, এর অর্থ সার্ভ করা, আর ক্লায়েন্ট হলো যে নেটওয়ার্ক সার্ভার থেকে সেবাটি গ্রহণ করবে। ক্লায়েন্ট কোনো তথ্য নেওয়ার জন্য সার্ভারের কাছে যায়। একটি উদাহরণের সাহায্যে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক বোঝা যায়। ধরি, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে একজন ক্লায়েন্ট কম্পিউটার একটি ই-মেইল পাঠাতে চায়। এ ক্ষেত্রে ব্যবহারকারীর কম্পিউটার ক্লায়েন্ট হিসেবে বিবেচিত হবে। নেটওয়ার্কের যে কম্পিউটারটি ই-মেইল পাঠানোর কাজটি ক্লায়েন্ট কম্পিউটারের জন্য করে দেবে, সেটা হলো সার্ভার। এ ক্ষেত্রে ই-মেইল পাঠানোর কাজ করা হবে, তাই এটা হলো মেইল সার্ভার। তাই বলা যায়, সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান।
প্রশ্ন: ক্লায়েন্ট ও রিসোর্সের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: ক্লায়েন্ট এবং রিসোর্সের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
ক্লায়েন্ট রিসোর্স
১. যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাদের ক্লায়েন্ট বলে। ১. ক্লায়েন্ট এর কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সবই রিসোর্স।
২. প্রিন্টার ব্যবহারের ফলে যে সেবা গ্রহণ করে তা হলো ক্লায়েন্ট। ২. কম্পিউটারের বা ক্লায়েন্ট এর সাথে যদি প্রিন্টার লাগানো থাকে তবে প্রিন্টার রিসোর্স।
৩. ক্লায়েন্ট সেবা গ্রহণ করে সার্ভারের কাছ থেকে। ৩. রিসোর্স ক্লায়েন্টকে সার্ভারের অনুমতিতে সেবা প্রদান করে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা