তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪

প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কম্পিউটারে লেখালেখির কাজ করার সফটওয়্যার কোনটি?
ক. গ্রাফিকস সফটওয়্যার খ. সিস্টেম সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ঘ. স্প্রেডশিট
২। উচ্চারণভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি?
ক. বিজ্ঞান খ. প্রবর্তনা গ. লেখনী ঘ. অভ্র
৩। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী কোন যন্ত্রের জন্য কি-বোর্ড তৈরি করেন?
ক. কম্পিউটার খ. টাইপ রাইটার গ. টেলেক্স ঘ. ফ্যাক্স
৪। এলাইনমেন্ট কয় ধরনের?
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
৫। ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য কোন ইনপুট ডিভাইস প্রয়োজন?
ক. মাউস খ. ও এম আর গ. কি-বোর্ড ঘ. স্পিকার
৬। ডকুমেন্টকে মাঝখানে এলাইন করতে হলে কোনটি চাপতে হয়?
ক. Ctrl + c খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + L
৭। ডকুমেন্টকে ডানে এলাইন করতে হলে কোনটি চাপতে হয়?
ক. Ctrl + c খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + L
৮। ডকুমেন্টকে বাঁয়ে এলাইন করতে হলে কোনটি চাপতে হয়?
ক. Ctrl + c খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + L
৯। কোন বাটন চাপলে ডকুমেন্ট প্রিন্ট হয়?
ক. Ctrl + c খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + p
১০। কোন বাটন চাপলে ডকুমেন্ট Copy হয়?
ক. Ctrl + c খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + p
১১। কোন বাটন চাপলে ডকুমেন্ট Paste হয়?
ক. Ctrl + V খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + p
১২। কোন বাটন চাপলে মোছা লেখা ফিরে আসে?
ক. Ctrl + Z খ. Ctrl + R গ. Ctrl + E ঘ. Ctrl + p
১৩। বিজয় সফটওয়্যারে কোন ফন্ট নির্বাচন করতে হয়?
ক. Times New Roman খ. Sutonny MJ গ. Saroda ঘ. Sulekha
১৪। ইংরেজি লেখার জন্য কোন ফন্ট নির্বাচন করতে হয়?
ক. Times New Roman খ. Sutonny MJ গ. Saroda ঘ. Sulekha
১৫। দুটি বর্ণ পরষ্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘কি’ কোনটি?
ক. f খ. g গ. a ঘ. b
১৬। ওয়ার্ড প্রসেসর কী?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. ফর্মওয়্যার ঘ. ওএস
১৭। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে?
ক. নতুন ফাইল খ. নতুন ডকুমেন্ট গ. নতুন হোমপেজ ঘ. নতুন পেজ
১৮। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কি-বোর্ড লে-আউটের নাম কী?
ক. বিজয় কি-বোর্ড খ. মুনীর কি-বোর্ড
গ. ন্যাশনাল কি-বোর্ড ঘ. অভ্র কি-বোর্ড
১৯। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কবে থেকে?
ক. ২০০৩ সালের পর থেকে খ. ২০০১ সালের পর থেকে
গ. ২০০২ সালের পর থেকে ঘ. ২০০০ সালের পর থেকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ
শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা