বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
২০। বিনামূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি?
ক. অভ্র খ. প্রবর্তনা গ. লেখনী ঘ. বিজয়
২১। অভ্র কত সালে প্রবর্তিত হয়?
ক. ২০০০ খ. ২০০৭ গ. ২০০৪ ঘ. ২০০৯
২২। সর্বপ্রথম বাংলা টাইপের জন্য কি-বোর্ড লে-আউট তৈরি করেন কে?
ক. কবি জসিম উদ্দীন খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
গ. শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ঘ. ডক্টর আব্দুল্লাহ মুতি
২৩। কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. এডিটিং খ. ফরমেটিং গ. প্রিন্টিং ঘ. কম্পোজ
২৪। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বিজয় বাংলা কি-বোর্ডে কী লেখা যায়?
ক. গ ও ঘ খ. ক ও খ গ. জ ও ঝ ঘ. চ ও ছ
২৫। ইংরেজি I বাটন দ্বারা বিজয় বিজয় বাংলা কি-বোর্ডে কী লেখা হয়?
ক. গ ও ঘ খ. ক ও খ গ. জ ও ঝ ঘ. হ ও ঞ
২৬। কোন যন্ত্র ছাপার জগত্ দখল করেছে?
ক. টাইপ রাইটার খ. ফ্যাক্স গ. কলম ঘ. কম্পিউটার
২৭। ডকুমেন্টকে কেন একটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়?
ক. হারানো থেকে রক্ষার জন্য খ. ডকুমেন্ট ডিলিট করার জন্য
গ. লুকিয়ে রাখার জন্য ঘ. ডকুমেন্ট সাজানোর জন্য
২৮। কোনটি ডকুমেন্ট সম্পাদনার কাজ?
ক. ফরমেটিং খ. প্রিন্ট গ. এলাইনমেন্ট ঘ. পেস্ট
২৯। অক্ষর ছোট বা বড় করা কোনটির কাজ?
ক. প্রিন্ট খ. ফরমেটিং গ. সম্পাদনা ঘ. ব্যবস্থাপনা
৩০। তরুণসমাজের কাছে অভ্রের জনপ্রিয়তার কারণ কী?
ক. ফোনেটিক বাংলা টাইপিং খ. বিনামূল্যের সফটওয়্যার
গ. সহজে পাওয়া যায় ঘ. ব্যবহার সহজ
৩১। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্বারা কম্পিউটারের কোন কাজটি করা হয়?
ক. ছবি আঁকা খ. সারণি তৈরি করা
গ. ওয়ার্ড টাইপ করা ঘ. পেজ কপি করা
৩২। ওয়ার্ড প্রসেসরে বিজয় কি-বোর্ড চালু করতে হলে কী করতে হয়?
ক. Alt ও B বাটন একসঙ্গে চাপতে হয়
খ. Ctrl ও B বাটন একসঙ্গে চাপতে হয়
গ. Shift ও B বাটন একসঙ্গে চাপতে হয়
ঘ. Ctrl,Alt ও B বাটন একসঙ্গে চাপতে হয়
৩৩। কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে, তা কীভাবে নির্ধারণ করা হয়?
ক. ফন্ট দ্বারা খ. আন্ডারলাইন দ্বারা গ. এলাইনমেন্ট ঘ. ফরমেটিং দ্বারা
৩৪। লেখার আকার এক পয়েন্ট ছোট করতে কোন ‘কি’ ব্যবহার করতে হবে?
ক. Ctrl +] খ. Ctrl +[ গ. Ctrl + E ঘ. Ctrl + p
৩৫। লেখার নিচে আন্ডার লাইন দিতে হলে কী করতে হবে?
ক. Ctrl + b চাপতে হবে খ. Alt + i চাপতে হবে
গ. Alt + w চাপতে হবে ঘ. Ctrl + u চাপতে হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ।
শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা