তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫
৮। বাংলাদেশে বসে থেকে আমেরিকার MIT তে কোর্স করা যায় কীভাবে?
ক. মোবাইল ফোনের মাধ্যমে খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. স্কাইপির মাধ্যমে ঘ. ওয়েবসাইটের মাধ্যমে
৯। ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কী উপকার পেতে পারে?
ক. রোগীকে ওষুধ খাওয়াতে পারবে খ. চিকিত্সা করাতে পারবে
গ. জটিল অপারেশন নিজের চোখে দেখতে পারবে
ঘ. রোগীকে পর্যবেক্ষণ করবে
১০। কোন ওয়েবসাইট থেকে যেকোনো পাঠ্যবই ডাউনলোড করা যায়?
ক. nctb খ. nbct গ. ncbt ঘ. vtbc
১১। নিচের কোনটির কারণে আমরা ইতিমধ্যে অনেক ধরনের সুবিধা ব্যবহার করছি?
ক. ইন্টারনেটের কারণে খ. প্রযুক্তির কারণে
গ. মোবাইলের কারণে ঘ. কম্পিউটারের কারণে
১২। ইন্টারনেটে শিক্ষাসংক্রান্ত ব্যাপারে সঠিক অনুসন্ধানের মাধ্যমে কী বের করা যায়?
ক. তথ্য খ. তথ্য ও উপাত্ত গ. সব তথ্যের লিংক ঘ. একটি তথ্যের লিংক
১৩। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ভূমিকা রাখছে—
i. সহজে শিক্ষাবিস্তারে ii. শিক্ষা কার্যক্রম সহজ করে
iii. সরাসরি শিক্ষাদান করে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ কোনটি?
ক. বাংলা পিডিয়া খ. উইকিপিডিয়া গ. ওয়ার্ল্ডপিডিয়া ঘ. মাল্টিমিডিয়া
১৫। উইকিপিডিয়া কারা তৈরি করেন?
ক. মাইক্রোসফট কোম্পানি খ. সারা বিশ্বের মানুষ
গ. গুগলের কর্মীরা ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
১৬। উইকিপিডিয়া কয়টি ভাষায় চালু আছে?
ক. ৬০টি ভাষায় খ. ২০০টি ভাষায় গ. ১০টি ভাষায় ঘ. ৩০টি ভাষায়
১৭। বিশ্বের কতটি ওয়েবসাইটে নিউটনের গতির দ্বিতীয় সূত্রসংক্রান্ত তথ্য আছে?
ক. প্রায় ২০ হাজার খ. প্রায় ২০ লাখ
গ. প্রায় এক লাখ ঘ. প্রায় চার লাখের ও বেশি
১৮। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটি?
ক. www.matholympiad.org.bd খ. www.moedu.gov.bd
গ. www.mathforum.org/dr.math/ ঘ. www. kanacademy.org/int/bn/
১৯। ইংরেজি শেখার ওয়েবসাইটের নাম কী?
ক. খান একাডেমি খ. বিবিসি জানালা গ.উইকিপিডিয়া ঘ. ইয়াহু
২০। কোন জায়গায় বিশ্বের বিখ্যাত বইগুলো সহজে পাওয়া যায়?
ক. মার্কেটে খ. বইয়ের দোকানে গ. লাইব্রেরিতে ঘ. ইন্টারনেটে
২১। নিচের কোন সাইটে আমরা ভিডিও শেয়ারিং করতে পারি?
ক. www.matholympiad.org.bd খ. www.moedu.gov.bd
গ. www.mathforum.org/dr.math/ ঘ. www.youtube.com.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
৮. খ ৯. গ ১০.ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ।
শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা