বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হচ্ছে—
ক. রাউটার খ. মডেম গ. রিপিটার ঘ. সুইচ
# নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কম্পিউটার ল্যাবে ২০টি কম্পিউটার একটি বিশেষ টপোলজিতে নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হলো। এতে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে পারফরম্যান্স বেশ ভালো, তবে একটি কম্পিউটার অকেজো হলেই পুরো নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ছে।
২. উদ্দীপকে নেটওয়ার্কিংয়ে কোন টপোলজি ব্যবহূত হয়েছে?
ক. রিং খ. বাস গ. স্টার ঘ. মেস
৩. আরও কম্পিউটার যেকোনো মুহূর্তে সংযুক্ত করতে ও আগের কম্পিউটারটি ত্রুটিমুক্ত করতে চাইলে কোন টপোলজিটি উপযোগী হবে?
ক. স্টার খ. ট্রি গ. রিং ঘ. মেস
৪. ফাইবার অপটিক কেবেলর সুবিধা কোনটি?
ক. ডেটার গতির Imbps
খ. পরিবেশের প্রভাবমুক্ত
গ. অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য
ঘ. রক্ষণাবেক্ষণ খরচ কম
৫. ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
# নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মি. হারুন যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন, সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তাঁর ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি।
৬. মি. হারুনের ব্যবহূত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে—
ক. GSM খ. CDMA গ. TDMA ঘ. FDMA
৭. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির বৈশিষ্ট্য—
i. Identification Module ব্যবহার করা যায়
ii. প্রাইভেসি বেশি
iii. রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ওপরের চিত্রটি কোন টপোলজি নির্দেশ করে?
ক. ট্রি টপোলজি খ. মেস টপোলজি
গ. বাস টপোলজি ঘ. হাইব্রিড টপোলজি
৯. NIC-এর পূর্ণরূপ কী?
ক. Network Interface Card
খ. Network Identity Card
গ. Network Information Card
ঘ. Network Interchange Card
১০. Wi-Fi-এর ক্ষেত্রে—
i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহূত হয়
ii. কেবেলর প্রয়োজন নেই
iii. কভারেজ এরিয়া হচ্ছে ৩২ থেকে ৯৫ মিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ভয়েস ব্যান্ডের গতি কত?
ক. ৪৫-৩০০ bps খ. ৯৬০০ bps
গ. ১ Mbps ঘ. ৯৬০০ Kbps
১২. ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
১৩. হাব বা সুইচ ব্যবহূত নেটওয়ার্ক টপোলজি কোনটি?
ক. রিং খ. ট্রি গ. মেস ঘ. বাস
# নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঢাকার একটি কলেজের অধ্যক্ষ হাসান সাহেব তাঁর অফিসে পাঁচটি কম্পিউটার ও একটি প্রিন্টার সংযোগের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুললেন। কিছুদিন পর তিনি নেটওয়ার্কের ব্যাকবোনের সঙ্গে স্ক্যানার যুক্ত করলেন। নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও ওই নেটওয়ার্কে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। অধ্যক্ষ মহোদয় ২০০ ফুট দূরবর্তী আরেকটি নেটওয়ার্ক গড়ে তুলে তাঁর অফিসের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে চাইলেন; যাতে ছাত্রছাত্রীর কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়। সে জন্য তিনি কিছু প্রয়োজনীয় ডিভাইস ক্রয় করলেন।
১৪. অধ্যক্ষ হাসান সাহেবের অফিস নেটওয়ার্কটি কোন টপোলজির অন্তর্ভুক্ত?
ক. মেস খ. স্টার গ. রিং ঘ. বাস
১৫. Wi-Fi ল্যাব কক্ষে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে—
i. সুইচ ii. রিপিটার iii. ব্রিজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-২
১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ
এস এম হাবিব উল্লাহ
মাস্টার ট্রেইনার প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম