*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১৭. টুইস্টেড পেয়ার কেবেল কয় জোড়া তার থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
*নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহমান সাহেব একটি কলেজের অধ্যক্ষ। তিনি মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে কলেজের যোগাযোগ স্থাপনের জন্য নেটওয়ার্ক গড়ে তুলতে চান। কিন্তু কলেজের সীমিত ফান্ডের মধ্যে সব কটি কক্ষে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না। তিনি শিক্ষকের সঙ্গে আলোচনা করে জানতে পারলেন যে ন্যূনতম সংখ্যক কম্পিউটার ক্রয় করে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।
১৮. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে?
ক. LAN খ. MAN
গ. WAN ঘ. PAN
১৯. শিক্ষক অধ্যক্ষকে যে উদ্দেশ্যে পরামর্শ দিলেন তা হচ্ছে—
i. রিসোর্স শেয়ার করার জন্য
ii. খরচ কমানোর জন্য
iii. অফিসের বিভিন্ন কাজের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোন প্রক্রিয়ায় প্রেরক তাত্ক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে?
ক. সিনক্রোনাস খ. অ্যাসিনক্রোনাস
গ. আইসোক্রোনাস ঘ. মাল্টিকাস্ট
২১. ৮ মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার করা বেশি যৌক্তিক?
ক. মডেম খ. ব্লুটুথ
গ. ওয়াইম্যাক্স ঘ. ওয়াই-ফাই
*নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি কলেজ তার বিভিন্ন বিভাগের কম্পিউটারের মধ্যে আন্তসংযোগ তৈরি করে শিক্ষার্থীদের ১.২ থেকে ১.৫ Gbps গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের তারের সংযোগ বা মডেম ছাড়াই বন্ধের দিনও ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়।
২২. উদ্দীপকের কলেজটির বিভাগগুলোর মধ্যে সংযোগ স্থাপন ব্যবহূত হয়—
ক. টেলিফোন কেব্ল খ. UTP কেব্ল
গ. STP কেব্ল
ঘ. অপটিক্যাল ফাইবার কেব্ল
২৩. উদ্দীপকের অপেক্ষাকৃত সুবিধাজনক সেবা গ্রহণের প্রযুক্তিটিতে ব্যবহূত হয়—
i. রেডিও ওয়েভ ii. ল্যান
iii. মাইক্রোওয়েভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মডেমের সাহায্যে করা যায়—
ক. তথ্য প্রেরণ খ. তথ্য সংরক্ষণ
গ. তথ্য সংশোধন ঘ. তথ্য মুদ্রণ
২৫. Bandwidth-এর একক কোনটি?
ক. bps খ. Kbps গ. Mbps ঘ. Gbps
২৬. অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহূত হয়—
i. কাচ ii. কপার iii. প্লাস্টিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়?
i. হাব ii. রাউটার iii. সুইচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. Bluetooth-এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
ক. WAN খ. LAN গ. PAN ঘ. MAN
২৯. স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহূত ব্যান্ড—
i. কমপক্ষে 1Mbps গতিসম্পন্ন হয়
ii. মাইক্রোওয়েভে ব্যবহূত ব্যান্ডের সমমানের
iii. ব্রডব্যান্ড নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়?
ক. টেলিগ্রাফিতে
খ. কো-এক্সিয়াল কেবেল
গ. অপটিক কেবেল
ঘ. কম্পিউটার থেকে প্রিন্টারে
৩১. ফাইবার অপটিক কেবেলর কয়টি অংশ থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩২. টেলিভিশন ব্রডকাস্ট সিস্টেমে ব্যবহূত হয় কোনটি?
ক. সিমপ্লেক্স খ. হাফ-ডুপ্লেক্স
গ. ফুল-ডুপ্লেক্স ঘ. ব্রডব্যান্ড লাইন
৩৩. যে টপোলজিতে ডেটাপ্রবাহ নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয় এবং ডেটা আদান-প্রদানের জন্য দুটি সংযোগ ব্যবহূত হয়, তা হলো—
ক. স্টার খ. ট্রি গ. রিং ঘ. বাস
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সঠিক উত্তর: অধ্যায়-২
১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ ৩১. খ ৩২. ক ৩৩. গ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম