
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ দেওয়া হলো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা। প্রশ্নগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
অধ্যায়-৩
১. আমাদের দেশের বিদ্যুত্ প্রবাহের ভোল্টেজ কত?
ক. ২০০ খ. ২২০ গ. ২৪০ ঘ. ২৬০
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে?
ক. সময় খ. বৈদ্যুতিক সংযোগ
গ. মানসিক ক্লান্তি ঘ. দুর্যোগপূর্ণ আবহাওয়া
৩. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যবহার করা উচিত?
ক. ভেজা সুতি কাপড় খ. নরম সুতি কাপড়
গ. মোটা সুতি কাপড় ঘ. গ্লাস ক্লিনার
৪. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়?
i. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
ii. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
iii. আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫. মিশু তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করবে?
ক. গ্লাস ক্লিনার খ. ভেজা নরম কাপড়
গ. সুতি কাপড় ঘ. কটন বাড
৬. কম্পিউটার চালানোর সময় কোথায় সবচেয়ে বেশি চাপ পড়ে?
ক. চোখে খ. মেরুদণ্ডে
গ. হাতের আঙুলে ঘ. মাথায়
৭. কম্পিউটারে কাজ করার সময় কিসের ওপর মনোযোগ বেশি দিতে হয়?
ক. প্রিন্টারে খ. সিপিইউতে
গ. কি-বোর্ডে ঘ. প্রসেসরে
৮. বিদ্যুতের তার স্পর্শ করলে—
ক. বিদ্যুতের আঘাত লাগে
খ. বৈদ্যুতিক শক লাগে
গ. ভয় লাগে
ঘ. কিছুই হয় না
৯. কম্পিউটারের ক্ষেত্রে বাতাস প্রবাহের জন্য কোন বিষয়টি খেয়াল রাখতে হয়—
ক. বাতাস ঢোকার পথ বন্ধ রাখতে হয়
খ. বাতাস বের হওয়ার পথ বন্ধ রাখতে হয়
গ. বাতাস ঢোকা ও বের হওয়ার পথ খোলা রাখতে হয়
ঘ. বাতাস ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ রাখতে হয়
১০. ডেস্কটপ কম্পিউটারে কখন বৈদ্যুতিক সংযোগ দিতে হয়?
ক. ব্যাটারি চার্জ করার সময় খ. সব সময়
গ. বিরতি দিয়ে ঘ. ব্যবহারের সময়
১১. ল্যাপটপ কম্পিউটারে কখন বৈদ্যুতিক সংযোগ দিতে হয়?
ক. ব্যাটারি চার্জ করার সময় খ. সব সময়
গ. নির্দিষ্ট সময় বিরতি দিয়ে ঘ. ব্যবহারের পরে
১২. কম্পিউটারে ফ্যান ব্যবহার করা হয় কেন?
ক. প্রসেসরকে ঠান্ডা করতে
খ. অন্যান্য আইসিকে ঠান্ডা করতে
গ. ব্যবহারকারীর সুবিধার্থে
ঘ. মনিটর ঠান্ডা রাখতে
১৩. সিফাতের কম্পিউটার বেশি গরম হয়ে ওঠার কারণ কী?
ক. শর্টসার্কিট হওয়া
খ. কম্পিউটারে বাতাস ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ হওয়া
গ. মনিটরের পিক্সেল ক্ষতিগ্রস্ত হওয়া
ঘ. বৈদ্যুতিক সংযোগ ভুলভাবে করা
১৪. অপটিক্যাল মাউসে কী থাকে?
ক. কাচ খ. লেন্স
গ. উত্তল দর্পণ ঘ. অবতল দর্পণ
১৫. এলসিডি মনিটরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. এটি কাচের তৈরি
খ. গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যায়
গ. এর ভেতরে পিক্সেল থাকে
ঘ. বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা যায়
১৬. সিআরটি মনিটর পরিষ্কারে গ্লাস ক্লিনারের বিকল্প কোনটি?
ক. লবণ ও পানির দ্রবণ
খ. ভিনেগার ও পানির দ্রবণ
গ. তরল সাবান
ঘ. পানি ও সোডার দ্রবণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওতথ্য ও যোগাযোগ প্রযুক্তি: সঠিক উত্তর
অধ্যায়-৮
১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. খ
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা