সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা নিয়ে আলোচনা করব।
১. ওয়ার্ড প্রসেসিংয়ের বাংলা অর্থ—
ক. বর্ণ প্রক্রিয়াকরণ খ. প্রক্রিয়াকরণ গ. শব্দ প্রক্রিয়াকরণ ঘ. প্রসেস করা
২. ওয়ার্ড প্রসেসিং বলতে কী বোঝায়?
ক. কথা বলা খ. লেখালেখি করা গ. হিসাব-নিকাশ করা ঘ. ছবি আঁকা
৩. কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
ক. ফটোশপ খ. পাওয়ার পয়েন্ট গ. ফক্সপ্রো ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৪. মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম—
ক. লেখালেখি করা খ. বই পড়া গ. ঘুরে বেড়ানো ঘ. গান শোনা
৫. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
ক. অ্যাডা লাভলেস খ. স্টিভ জবস গ. ম্যাক্সওয়েল ঘ. বিল গেটস
৬. কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহারে?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. ফটোশপ গ. ফক্সপ্রো ঘ. মাইক্রোসফট এক্সেস
৭. লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহূত সফটওয়্যার কোনটি?
ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. মাল্টিমিডিয়া সফটওয়্যার
গ. অফিস সফটওয়্যার ঘ. প্রোগ্রামিং সফটওয়্যার
৮. টাইপরাইটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. গান শোনায় খ. প্রিন্টের কাজে গ. লেখার কাজে ঘ. গ্রাফিক্সের কাজে
৯. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
ক. লেখালেখি খ. ছবি সংযোজন গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ
১০. অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন মাধ্যমে?
ক. টাইপরাইটার খ. মনিটর গ. ফোন ঘ. ল্যাপটপ
১১. হিসাবের জন্য ব্যবহূত অফিস প্রোগ্রাম কোনটি?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. স্প্র্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার
গ. মাইক্রোসফট অফিস আউটলুক ঘ. ওরাকল
১২. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়—
ক. ক্যালকুলেটরে খ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে
গ. টাইপরাইটারে ঘ. মাই অ্যাডমিনে
১৩. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?
ক. হিসাব-নিকাশের মাধ্যমে খ. ঘুরে বেড়ানোর মাধ্যমে
গ. ডেটাবেইসের ব্যবহারে ঘ. লেখালেখির মাধ্যমে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
অধ্যায়-৪
১. গ ২. খ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. গ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা