বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
৩৫. শিট ট্যাব কেন ব্যবহার করা হয়?
ক. ওয়ার্কশিট সংরক্ষণ করার জন্য
খ. ওয়ার্কশিট উত্তোলন করার জন্য
গ. ওয়ার্কশিট ফরমেটিং করার জন্য
ঘ. বিভিন্ন শিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য
৩৬. তথ্য ও প্রযুক্তিতে স্প্র্রেডশিটের আবির্ভাব—
i. হিসাব-নিকাশ সহজ করে দিয়েছে
ii. কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কীবোর্ডের কোন বাটন চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়?
ক. Ctrl+N খ. Ctrl+S
গ. Ctrl+P ঘ. Ctrl+M
৩৮. এক্সেলের মেনু বারে থাকে—
i. File ii. Save iii. Format
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. নতুন ওয়ার্কশিট খোলার নিয়ম কী?
ক. অফিস বাটন > ওপেন বাটন
খ. প্রোগ্রাম বাটন > নিউ বাটন
গ. অফিস বাটন > সেভ বাটন
ঘ. অফিস বাটন > নিউ বাটন
৪০. এক্সেলে কয়ভাগে যোগ করা যায়?
ক. ২ খ. ৩ গ.৪ ঘ. ৫।
৪১. ওয়ার্কশিটে A, B, C, D দিয়ে কী বোঝায়?
ক. সেল খ. কলাম গ. সারি ঘ. ঘর
৪২. ওয়ার্কশিটে A5 দিয়ে কী বোঝায়?
ক. অ্যাড্রেস খ. কলাম গ. সারি ঘ. সেল
৪৩. ওয়ার্কশিটে A1: A5 দিয়ে কী বোঝায়?
ক. সেল খ. কলাম গ. অ্যাড্রেস ঘ. রেঞ্জ
৪৪. এক্সেলে যোগ করার পদ্ধতি—
i. খাতা-কলমের মাধ্যমে ii. স্বয়ংক্রিয়ভাবে
iii. ম্যানুয়ালি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৪
৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. খ ৪২. ক ৪৩. ঘ ৪৪. গ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা