তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৫

১. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কী বলে?

ক. ইথারনেট খ. ইন্টারনেট

গ. মাল্টিনেট ঘ. ব্রডনেট

২. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

ক. বিং খ. গুগল গ. ইয়াহু ঘ. পিপীলিকা

৩. তারবিহীন ইন্টারনেট সংযোগব্যবস্থাকে কী বলে?

ক. ফাই ফাই খ. ওয়াই ইউ

গ. ওয়াই ফাইট ঘ. ওয়াইফাই

৪. ইন্টারনেটের খবরের কাগজকে কী বলে?

ক. ছাপানো পত্রিকা খ. ই-পেপার

গ. নতুন পত্রিকা ঘ. ২৪ ঘণ্টা পত্রিকা

৫. জিপিএসের পূর্ণ নাম কী?

ক. গ্লোবাল পজিশনিং সিস্টেম

খ. গ্লোব পজিশনিং সিস্টেম

গ. গ্লোবাল পজিশন সার্ভিস

ঘ. গ্লোবাল পজিশন সিস্টেম

৬. গাড়িতে জিপিএস থাকলে কী ধরনের সুবিধা পাওয়া যায়?

ক. গাড়ির গতি বাড়ে

খ. অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়

গ. গাড়ির ইঞ্জিন ভালো থাকে

ঘ. তেল লাগে না

৭. ই-বুকের পূর্ণ নাম কী?

ক. ইলেকট্রন বুক খ. ইলেকট্রিক বুক

গ. ইলেট্রনিক বুক ঘ. ইংলিশ বুক

৮. তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব—

i. ওয়াইফাই ব্যবহার করে

ii. ওয়াইম্যাক্স ব্যবহার করে

iii. ব্রডব্যান্ড ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক—

ক. ফেসবুক খ. নোটবুক

গ. নোটপ্যাড ঘ. আইপ্যাড

১০. ব্যান্ডউইডথ বেশি হলে কী সুবিধা পাওয়া যায়?

i. সরাসরি দেখা যায় ও শোনা যায়

ii. ডাউনলোড দ্রুত হয় iii. গেম খেলা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর

অধ্যায়-৫

১. ক ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ।

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা