বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১১. সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা কী?
i. একজন অন্যজনের সঙ্গে ভাব বিনিময় করে
ii. ছবি, ভিডিও বিনিময় করে
iii. কথাবার্তা বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ই-বুক আকারে পাঠ্যবই কোন ওয়েবসাইটে পাওয়া যায়?
ক. এনসির ওয়েবসাইট
খ. সিটিবির ওয়েবসাইট
গ. এসিটিবির ওয়েবসাইট
ঘ. এনসিটিবির ওয়েবসাইট
১৩. তথ্য খোঁজার সাইটকে বলে—
ক. ই-মেইল খ. স্মার্ট ফোন
গ. ইঞ্জিন ঘ. সার্চ ইঞ্জিন
১৪. সার্চ ইঞ্জিনের নাম—
i. গুগল ii. পিপীলিকা
iii. ওলফ্রামআলফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে—
i. ইন্টারনেট সংযোগ নিতে হবে
ii. নিয়মিত পত্রিকার মূল্য পরিশোধ করতে হবে
iii. ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. গণনার কাজ ও গাণিতিক-সংক্রান্ত কাজের ওয়েবসাইটের ঠিকানা—
ক. ইয়াহু খ. ওলফ্রামআলফা
গ. পিপীলিকা ঘ. গুগল
১৭. ই-মেইল কী?
ক. ইমারজেন্সি মেইল
খ. ইলেকট্রিক্যাল মেইল
গ. ইঞ্জিনিয়ারিং মেইল
ঘ. ইলেকট্রনিক মেইল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা