বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৪. ই-মেইল দিনের কখন পাঠানো যায়?
ক. অফিস সময়ে খ. যেকোনো সময়ে
গ. অফিসের শুরুতে ঘ. দিনের শেষে
২৫. পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে পাঠানো যায়—
ক. ই-মেইল খ. মোবাইল ফোন গ. ল্যাপটপ ঘ. কম্পিউটার
২৬. ই-মেইল আসলে কোথায় জমা হয়?
ক. মেইন বক্সে খ. ইনবক্সে
গ. আউটবক্সে ঘ. খোলাবক্সে
২৭. ই-মেইল খোলার সাইট হলো—
i. ইয়াহু ii. ই-মেইল iii. জিমেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. নতুন ই-মেইল ঠিকানা খুলতে কী করতে হয়?
ক. সাইন ইন খ. সাইন ডাউন
গ. সাইন আপ ঘ. সাইন আপ টু
২৯. ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হবে?
ক. জাপানি খ. ফারসি গ. বাংলা ঘ. ইংরেজি
৩০. ই-মেইলের জন্য গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে—
i. আইডি ii. পাসওয়ার্ড iii. ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. ইয়াহুর ওয়েবসাইট হলো—
ক. www.yahoo.org খ. www.com.yahoo
গ. www.yahoo.com ঘ. www.yahoo.net
৩২. ই-মেইল আইডিতে কতটি অক্ষর ব্যবহার করা যায়?
ক. ৪ থেকে ১৬ খ. ৮ থেকে ১৬
গ. ৮ থেকে ৩২ ঘ. ৪ থেকে ৩২
৩৩. ই-মেইল আইডিতে ব্যবহার করা যাবে—
i. বর্ণ ii. সংখ্যা iii. আন্ডারস্কোর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. ই-মেইল আইডির পাসওয়ার্ড ব্যবহারে সর্বোচ্চ কতটি অক্ষর ব্যবহার করা যায়?
ক. ৬ থেকে ৩২ খ. ৬ থেকে ১০
গ. ৬ থেকে ১২ ঘ. ৮ থেকে ৩২
৩৫. ই-মেইল ঠিকানায় কোন বিশেষ অক্ষর ব্যবহার করা হয়?
ক. $ খ. @ গ. € ঘ. *
৩৬. ই-মেইল পাঠানোর জন্য প্রয়োজন হয়—
i. কম্পিউটার ii. ইন্টারনেট সংযোগ iii. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ঠিকানা লিখতে হয়—
ক. To: তে খ. Cc: তে গ. Bcc: তে ঘ. Subject: তে
৩৮. ই-মেইলের সঙ্গে যুক্ত করে কোন পাঠানো ফাইলকে কী বলে?
ক. টাচ ফাইল খ. ইনবক্স ফাইল
গ. মূল ফাইল ঘ. এটাচড ফাইল।
সঠিক উত্তর
২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ঘ।
প্রকাশ কুমার দাস, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা