প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: ফাইবার অপটিক কেব্ল কী? ফাইবার অপটিক কেবেলর গঠন, বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
ফাইবার অপটিক কেব্ল: ফাইবার অপটিক কেব্ল হলো ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি একধরনের আঁশ, যা দিয়ে আলোক রশ্মি একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গমন করতে পারে। ভিন্ন প্রতিসরাঙ্কের এই ধরনের ডাই-ইলেকট্রিক দিয়ে ফাইবার অপটিক কেব্ল গঠিত।
ফাইবার অপটিক কেবেলর গঠন:
ফাইবার অপটিক কেবেলর তিনটি অংশ থাকে। যথা:
১। কোর ২। ক্ল্যাডিং ৩। জ্যাকেট
কোর: বিশেষ ধরনের অতিস্বচ্ছ কাচ দ্বারা তৈরি একধরনের ফাইবার। এটি আলোক সিগন্যালকে প্রতিফলনের দ্বারা সঞ্চালন করে। কোরের ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন বা মাইক্রোমিটার পর্যন্ত হয়।
ক্ল্যাডিং: ক্ল্যাডিং কাচ বা প¬াস্টিক দিয়ে তৈরি এক বিশেষ ধরনের আবরণ, যা কোরকে ঘিরে অবস্থান করে। কোর থেকে আগত আলোক তরঙ্গ ক্ল্যাডিংয়ে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে পুনরায় কোরে ফিরে সামনের দিকে এগিয়ে যায়। ক্ল্যডিংয়ের প্রতিসরাঙ্ক কোরের চেয়ে কম।
জ্যাকেট: প্লা¬াস্টিক দ্বারা তৈরি বাইরের আবরণ, যা সম্পূর্ণ ব্যবস্থাটিকে আবৃত করে রাখে। জ্যাকেট অনেক শক্ত হয়, যা ফাইবারকে পানি, জলীয় বাষ্প, আর্দ্রতা, বাইরের আঘাত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে।
ফাইবার অপটিক কেব্ল গঠন উপাদান:
ফাইবার তৈরির প্রধান উপাদান হলো বালু বা সিলিকন এবং মাল্টি-কম্পোনেন্ট কাচ। এসব অন্তরক পদার্থের বৈশিষ্ট্য হলো—
১। অতি স্বচ্ছতা।
২। রাসায়নিক নিষ্ক্রিয়তা বা সুস্থিরতা।
৩। সহজ পরিবহনযোগ্যতা।
৪। কম শক্তি অপচয়।
ফাইবার তৈরির জন্য ব্যবহূত মাল্টি-কম্পোনেন্ট কাচগুলোর মধ্যে সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি ব্যবহূত হয়। অনেক ক্ষেত্রে ক্ল্যাডিং তৈরির জন্য প¬াস্টিকও ব্যবহার করা হয়। প্লাস্টিকের প্রতিফলনক্ষমতা কম হওয়ায় অনেক ক্ষয় হয়। সাধারণ কাচ ফাইবার তৈরির জন্য ব্যবহূত হয় না। কারণ, অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা ও প্রতিফলনক্ষমতা দরকার, সাধারণ কাচের মধ্যে তা নেই। অর্থাত্, সাধারণ কাঁচের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না। তাই ফাইবার তৈরির জন্য বিশেষ ধরনের অতি স্বচ্ছ কাঁচ ব্যবহূত হয়।
ফাইবার অপটিক কেবেলর বৈশিষ্ট্য:
১। ডেটা বা তথ্যকে আলোক তরঙ্গ বা লাইট সিগন্যাল আকারে ট্রান্সমিট করা হয়।
২। ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি।
৩। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিট করা হয়।
৪। ডেটা ট্রান্সমিশন রেট বেশি।
৫। শক্তির অপচয় কম হয়।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।
এসএসসি পরীক্ষা: গতকাল প্রকাশিত মডেল টেস্ট-৮ এর উত্তর
জীববিজ্ঞান (বহুনির্বাচনি)
১. খ ২. ঘ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ক ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ।