তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ফাইবার অপটিক কেব্ল কী? ফাইবার অপটিক কেবেলর সুবিধা-অসুবিধা লেখো।
উত্তর:
ফাইবার অপটিক কেব্ল
ফাইবার অপটিক কেব্ল হলো ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি একধরনের আঁশ, যা দিয়ে আলোক রশ্মি একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গমন করতে পারে। ভিন্ন প্রতিসরাঙ্কের এই ধরনের ডাই-ইলেকট্রিক দিয়ে ফাইবার অপটিক কেব্ল গঠিত।
ফাইবার অপটিক কেবেলর সুবিধা
১। আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করা হয়।
২। উচ্চ ব্যান্ডউইডথ, ডেটা ট্রান্সফারের গতি হলো ১৬০০bps।
৩। আকার ও আয়তনে ছোট এবং ওজন কম।
৪। বৈদ্যুতিক চৌম্বক প্রভাব হতে মুক্ত।
৫। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহূত হয়।
৬। ডেটা ট্রান্সমিশনে নিরাপত্তা ও গোপনীয়তা বেশি।
৭। শক্তির অপচয় কম হয়।
৮। পরিবেশগত সমস্যার কারণে ডেটা চলাচল বাধাগ্রস্ত হয় না।
ফাইবার অপটিক কেবেলর অসুবিধা
১। কোর কাচ দ্বারা তৈরি হওয়ায় এটাকে ‘U’ আকারে বাঁকানো যায় না।
২। ফাইবার অপটিক কেব্ল খুবই ব্যয়বহুল।
৩। ফাইবার অপটিক কেব্ল ইনস্টল ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল প্রয়োজন।
প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ