প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সিনক্রোনাস ট্রান্সমিশন কী? সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা ও ব্যবহার লেখো।
উত্তর: সিনক্রোনাস ট্রান্সমিশন:
যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটাকে প্রথমে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং তারপর ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ৮০ থেকে ১৩২ ক্যারেক্টার নিয়ে একটি করে ব্লক গঠিত হয়।
সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য:
১. ডেটাকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়।
২. সাধারণত ৮০ থেকে ১৩২টি ক্যারেক্টার নিয়ে একটি করে ব্লক তৈরি হয়।
৩. পরপর দুটি ব্লক পাঠানোর মধ্যবর্তী বিরতি সময় সমান হয়।
৪. প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি ট্রেইলর ইনফরমেশন সিগন্যাল থাকে।
সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ:
১. সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অপেক্ষাকৃত বেশি।
২. অবিরাম ট্রান্সমিশন কাজ চলতে থাকার ফলে তার ট্রান্সমিশন গতি অপেক্ষাকৃত বেশি।
৩. প্রতি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না এবং প্রতি ক্যারেক্টারের শুরু ও শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না।
৪. সময় তুলনামূলকভাবে কম লাগে।
সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ:
১. প্রেরক স্টেশনে প্রেরকের সঙ্গে একটি প্রাথমিক সংরক্ষণ ডিভাইসের প্রয়োজন হয়।
২. এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল।
সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার:
১. কমিপউটার থেকে কমিপউটারে ডেটা কমিউনিকেশনের সময়।
২. এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে একই সঙ্গে অনেক কমিপউটারে ডেটা ট্রান্সমিশনে এই পদ্ধতি বহুল ব্যবহূত হয়।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ