তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—

i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে

ঘ. বিংশ শতাব্দীতে

১৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

১৭. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

ক. যন্ত্রের ওপর খ. ইচ্ছার ওপর

গ. জ্ঞানের ওপর ঘ. তথ্যের ওপর

১৮. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

ক. সৃজনশীলতা

খ. বিপ্লব করার ক্ষমতা

গ. চিন্তাভাবনা

ঘ. তথ্য এবং যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ