এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
২৬. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে?
ক. ভার্চ্যুয়াল রিয়েলিটি
খ. ভার্চ্যুয়াল ফাংশন
গ. ভার্চ্যুয়াল পাস্ট ঘ. ভার্চ্যুয়ালিটি
২৭. কোন তত্ত্বের ওপর ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
ক. মরগান তত্ত্ব খ. সিমুলেশন তত্ত্ব
গ. কম্পিউটার তত্ত্ব ঘ. ভার্চ্যুয়াল তত্ত্ব
২৮. সিমুলেশনে যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয়, তখন তাকে কী বলে?
ক. ভার্চ্যুয়াল ভিলেজ খ. ভার্চ্যুয়াল হাউস
গ. ভার্চ্যুয়াল সোসাইটি
ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি
২৯. নিচের কোনটি ভার্চ্যুয়াল রিয়েলিটি তৈরি করে?
ক. বাস্তবভাবে কৃত্রিম জগৎ
খ. কৃত্রিমভাবে বাস্তব জগৎ
গ. বাস্তবভাবে কাল্পনিক জগৎ
ঘ. কাল্পনিকভাবে কৃত্রিম জগৎ
৩০. ভার্চ্যুয়াল রিয়েলিটিতে ছবিগুলোকে জীবন্ত দেখানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. ত্রিমাত্রিক খ. দ্বিমাত্রিক
গ. একমাত্রিক ঘ. চতুর্মাত্রিক
৩১. ভার্চ্যুয়াল রিয়েলিটির সাহাযে৵ সামরিক প্রশিক্ষণের সময়—
ক. প্রাণহানির আশঙ্কা কমে যায়
খ. প্রাণহানির কোনো আশঙ্কা থাকে না
গ. প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পায়
ঘ. প্রাণহানি হওয়া না-হওয়ার আশঙ্কা সমান
৩২. ভার্চ্যুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ—
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতাবিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মানবিক গুণ হারিয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নওশেরের মামা কম্পিউটার বিজ্ঞানী। নওশের একদিন তাঁর ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই নওশের দেখতে পেল, সে কক্সবাজার সমুদ্রসৈকতে বসে আছে। নওশের হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে যাচ্ছে।
৩৩. নওশেরের হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনটি?
ক. HMD খ. ডেটা গ্লোভস
গ. ডেটা ডিভাইস ঘ. বিশেষ ধরনের চশমা
৩৪ . নওশের সমুদ্রসৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা নওশেরের মামা ভার্চ্যুয়াল রিয়েলিটি ব্যবহার করে—
i. সমুদ্রসৈকতের একটি সিমুলেশন তৈরি করেছেন
ii. বিভিন্ন সেন্সরের সাহাযে৵ তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেন
iii. বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i, ii ও iii ঘ. ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ