তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদী এম.এ (ইভনিং) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত যে কোন কলেজ থেকে স্নাতক (সম্মান) অথবা স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিএসসি/বিকম (পাস) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিধারীগণ উক্ত প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। ন্যূনতম ৬ পয়েন্ট এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৭ থাকতে হবে। প্রতি পরীক্ষায় ন্যূনতম ২ পয়েন্ট থাকতে হবে। ভর্তির আবেদনপত্র ১৫ জুন পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৮ জুন শুক্রবার সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।