তথ্যানুসন্ধান পত্রের মাধ্যমে ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য অনুসন্ধান করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ সংজ্ঞা  অংশ-৩ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে জ্ঞান ও অনুধাবনমূলক ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয়। যার মোট নম্বর ১৮। এ জন্যনিচের গুরুত্বপূর্ণসংজ্ঞাগুলো দেওয়া হলো।অধ্যায়-৯চলতি হিসাব: যে হিসাবে প্রতিদিন ব্যাংক চলাকালে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং ইচ্ছামাফিক টাকা ওঠানো যায় তাকে চলতি হিসাব বলে।# স্থায়ী বা মেয়াদি হিসাব: যে হিসাব নির্দিষ্ট মেয়াদ বা সময়ের জন্য টাকা জমা রাখা হয় তাকে স্থায়ী হিসাব বা মেয়াদি হিসাব বলা হয়।চেকসহ সঞ্চয়ী হিসাব: যে সঞ্চয়ী হিসাব থেকে টাকা ওঠানো সুবিধার জন্য আমানতকারীকে কতগুলো পাতাবিশিষ্ট চেক বই প্রদান করা হয় তাকে চেকসহ সঞ্চয়ী হিসাব বলে।চেক: ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলনের জন্য ব্যবহূত দলিলকে চেক বলে।# আমানতকারী নিজেকে বা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য ব্যাংকের ওপর যে লিখিত ও শর্তহীন আদেশ প্রদান করে থাকে তাকে চেক বলে।ব্যাংক ড্রাফট: ব্যাংক কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা চাহিদামাত্র প্রদানের জন্য তার যেকোনো শাখার ওপর যে আদেশ প্রদান করে তাকে ব্যাংক ড্রাফট বলে।অধ্যায়-১০নৌ-বিমা: সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, চুরি, জলদস্যুর আক্রমণ ইত্যাদি কারণে জাহাজ, জাহাজের পণ্যদ্রব্য ও জাহাজ ভাড়ার ক্ষতি হতে পারে। এ ধরনের অনিশ্চিত ক্ষতিপূরণের নিমিত্তে যে বিমা করা হয় তাকে নৌ-বিমা বলে।অগ্নিবীমা: অগ্নিকাণ্ডের বিপক্ষে কোনো মালপত্র, ঘরবাড়ি বা অন্য কোনো বিষয়বস্তু বিমা করা হলে তাকে অগ্নিবিমা বলে।অগ্নিবিমাপত্র: নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে বিমাকারী বিমার বিষয়বস্তু বিমাকৃত করে বিমাগ্রহীতাকে বিমা চুক্তির যে দলিল প্রদান করে তাকে অগ্নিবিমাপত্র বলে।জীবনবিমা: এক প্রকার বিমা ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তির জীবন বিমা করা হয় তাকে জীবনবিমা বলে।অধ্যায়-১১যোগাযোগ: বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাব ও তথ্যের আদান-প্রদান হয় তাকে যোগাযোগ বলে।# দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে অর্থ বা তথ্যের আদান-প্রদানকে যোগাযোগ বলে।# দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চিন্তাধারা, ভাব, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াকে যোগাযোগ বলে।ব্যবসায়িক যোগাযোগ: ব্যবসায় সংগঠনের ভেতরে ও বাইরে যে তথ্য, আদেশ, নির্দেশ প্রভৃতি আদান-প্রদান হয়ে থাকে তাকে ব্যবসায়িক যোগাযোগ বলে।অভ্যন্তরীণ যোগাযোগ: প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত ব্যক্তিদের মধ্যে যে তথ্য বা ভাবের আদান-প্রদান হয় তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে।বাহ্যিক যোগাযোগ: অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান, গ্রাহক, সরকার বা ব্যবসায় সহায়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যে তথ্যের আদান-প্রদান হয় তাকে বাহ্যিক যোগাযোগ বলে।ব্যবসায়িক পত্র: ব্যবসায়-সংক্রান্ত লিখিত পত্রকে ব্যবসায়িক পত্র বলে।# দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পত্রের আদান-প্রদানকে ব্যবসায়িক পত্র বলে।# অধ্যাপক জে এইচ হেনসনের মতে, ব্যবসায় সম্বন্ধীয় কোনো বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যে পত্র বিনিময় হয় তাকে ব্যবসায়িক পত্র বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল