তন্ত্র ও সেন্ট্রিওল উদ্ভিদদেহে থাকে না কিন্তু প্রাণীদেহে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১ ১। উইলিয়াম হার্ভে কত সালে রক্তসঞ্চালন প্রক্রিয়া পুনরায় ব্যাখ্যা করেন?ক. ১৫২৮ সালে খ. ১২২৬ সালে গ. ১৫৬০ সালে ঘ. ১৬২৮ সালে২। ডারউইনের সঙ্গে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ঘোষণা দেন—ক. ব্যাশাম খ. প্রেইন গ. ওয়ালেস ঘ. ক্রেবস৩। কত সালে ভারত সরকার সালিম আলীকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে?ক. ১৯৯৭ খ. ১৮৮৩ গ. ১৯৮৩ ঘ. ১৯৫৪ সালে৪। শারীরবিদ্যার জনক বলা হয় কাকে?ক. ইবনে সিনা খ. সালিম আলী গ. উইলিয়াম হার্ভে ঘ. আল বিরুনী৫। ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ (DNA) অণুর আণবিক গঠন আবিষ্কার করেন?ক. ১৯৯৭ খ. ১৮৮৩ গ. ১৯৮৩ ঘ. ১৯৫৩ সালে৬। ‘ডিম্বাণু থেকেই সকল জীবনের সূত্রপাত হয়’—তথ্যটি কে প্রকাশ করেন?ক. আলেকজান্ডার ফ্লেমিং খ. গ্রেগর জোহান মেন্ডেল গ. উইলিয়াম হার্ভে ঘ. জেমস ওয়াটসন ৭। জীববিজ্ঞানীরা কাকে জীবনের প্রথম অণু বলে থাকেন?ক. হাইড্রোক্লোরিক এসিড খ. সালফিউরিক এসিড গ. নাইট্রিক এসিড ঘ. অ্যামাইনো এসিড৮। বাংলাদেশের উদ্ভিদের বিশদ বিবরণ প্রদানের জন্য কোন বিজ্ঞানীর অবদান বেশি?i. অ্যারিস্টটল ii. থিওফ্রাসটাস iii. ডেভিড পেইননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii৯। জীববিজ্ঞানের যে শাখায় কেবল ক্রিমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কী বলে?ক. এন্টামোলজি খ. হেলমিনথোলজি গ. ফাইকোলজি ঘ. মাইকোলজি১০। ‘সরীসৃপ-পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় পাখিদের উদ্ভব হয়েছে’—প্রমাণ করেন কে?ক. আলেকজান্ডার ফ্লেমিং খ. সালিম আলী গ. ক্যালভিন ঘ. হাক্সালী১১। জীববিজ্ঞানের কোন শাখায় জীব বা জীবসম্প্রদায়ের ওপর প্রভাব আলোচনা করা হয়? ক. সাইটোলজি, ইকোলজি খ. ইকোলজি, পরিবেশের গ. মরফোলজি, উন্নয়নের ঘ. জেনেটিকস, পরিবেশের১২। উদ্ভিদদেহে থাকে না কিন্তু প্রাণীদেহে থাকে কোনটি?ক. কোষ, কোষ প্রাচীর খ. তন্ত্র, সেন্ট্রিওল গ. মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর ঘ. রাইবোসোম১৩। জীববিজ্ঞানের মৌলিক শাখাগুলো হলো—i. মারফোলজি ii. এনটোমোলজি iii. সাইটোলজিনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii১৪। জীববিজ্ঞানে শৈবাল ও ছত্রাক সম্পর্কে অলোচনা করা হয় কিসে?i. ফাইকোলজি ii. মাইকোলজি iii. হেলমিনথোলজিনিচের কোনটি সঠিক?ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii১৫। ওপারিনের মতবাদ অনুসারে জীবনের উদ্ভবের সময় বায়ুমণ্ডলের গ্যাস ছিল কোনটি?i. অ্যামোনিয়া (NH3) ii. মিথেন (CH4.) iii. হাইড্রোজেন সায়ানাইড (HCN)নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii.জীববিজ্ঞান: সঠিক উত্তরঅধ্যায়-১: ১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল