তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক ‘লিটার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্ন  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ১ তোলা = কত গ্রাম উত্তর: ১ তোলা= ১১.৬৩ গ্রাম (প্রায়) প্রশ্ন: ১ কিলোগ্রাম = কত সের? উত্তর: ১ কিলোগ্রাম = ১.০৭ সের (প্রায়) প্রশ্ন: ১ সের = কত কিলোগ্রাম? উত্তর: ১ সের = ০.৯৩ কিলোগ্রাম। প্রশ্ন: ১ মণ = কত কিলোগ্রাম? উত্তর: ১ মণ = ৩৭.৩২ কিলোগ্রাম (প্রায়) প্রশ্ন: ২৫ কিলোগ্রামকে সেরে প্রকাশ করো। উত্তর: ১ কিলোগ্রাম = ১.০৭ সের (প্রায়)  ২৫ ,, =(১.০৭–২৫) সের প্রায় = ২৬.৭৫ সের প্রায়। উত্তর: ২৬.৭৫ সের (প্রায়) প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী? উত্তর: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক ‘লিটার’। প্রশ্ন: ৫ মণ ১৬ সেরে কত কিলোগ্রাম! উত্তর: ৫ মণ = (৫–৩৭.৩২) কি.গ্রা. = ১৮৬.৬ কি.গ্রা.১৬ সের=(১৬–০.৯৩) কিলোগ্রাম =১৪.৮৮ কি.গ্রাম৫ মণ ১৬ সের = ২০১.৪৮ কিলোগ্রামউত্তর: ২০১.৪৮ কিলোগ্রাম। প্রশ্ন: ক্ষেত্র বলতে কী বোঝ? ক্ষেত্রফল কী? উত্তর: কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ জায়গা, যার নির্দিষ্ট পরিমাপ আছে, তা-ই ক্ষেত্র। ক্ষেত্রের পরিমাপই হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল। প্রশ্ন: ১ বর্গমিটার = কত বর্গ সেমি উত্তর: ১ ব.মি. = ১০,০০০ বর্গ সেমি প্রশ্ন: ১ এয়র = কত বর্গ মিটার। উত্তর: ১ এয়র = ১০০ বর্গ মিটার। প্রশ্ন: ১ হেক্টর = কত বর্গ মিটার উত্তর: ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার। প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য – প্রস্থপ্রশ্ন: দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর: দৈর্ঘ্য = ক্ষেত্রফল — প্রস্থ প্রশ্ন: প্রস্থ নির্ণয়ের সূত্রটি লেখো উত্তর: প্রস্থ = ক্ষেত্রফল — দৈর্ঘ্য। প্রশ্ন: ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর: ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি – উচ্চতা)প্রশ্ন: ত্রিভুজক্ষেত্রের উচ্চতা নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: ত্রিভুজক্ষেত্রের উচ্চতা =২ক্ষেত্রফল ভূমিপ্রশ্ন: ত্রিভুজক্ষেত্রের ভূমি নির্ণয়ের সূত্রটি লেখো।উত্তর: ত্রিভুজক্ষেত্রের ভূমি=২ক্ষেত্রফল উচ্চতা।প্রশ্ন: বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? উত্তর: বাংলা মতে সূর্যোদয় থেকে দিন ও তারিখ শুরু হয়।প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?উত্তর: আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত ১২টার পর থেকে দিন ও তারিখ শুরু হয়।প্রশ্ন: কবে থেকে হিজরি সাল গণনা করা হয়?উত্তর: হজরত মুহাম্মদ (সা.) ৬২২ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই থেকে হিজরি সাল গণনা করা হয়।প্রশ্ন: চাঁদের স্থায়িত্ব অনুযায়ী হিজরি মাসের দিনের সংখ্যা কত?উত্তর: চাঁদের স্থায়িত্ব অনুযায়ী হিজরি মাসের দিনের সংখ্যা ২৯ বা ৩০ হয়।প্রশ্ন: হিজরি সাল কোন মতে গণনা করা হয়?উত্তর: হিজরি সাল চান্দ্রমতে গণনা করা হয়প্রশ্ন: সৌর বছর অপেক্ষা হিজরি বছর কত দিন কম হয়? উত্তর: সৌর বছর অপেক্ষা হিজরি বছর ১১ দিন কম হয়।প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস কোনটি?উত্তর: হজিরি সালের প্রথম মাস মহররম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল