তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-৭ ৫। তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। গ. তরল পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই। উত্তর: খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই।৬। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী? ক. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই ঘ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, নির্দিষ্ট আকার নেই। উত্তর: গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। ৭। তাপ দিলে তরল না হয়ে বাষ্পে পরিণত হয় কোনটি? ক. লোহা খ. কর্পূর গ. বরফ ঘ. কাঠ। উত্তর: খ. কর্পূর। ৮। প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এ তথ্যটি আবিষ্কার করেছেন কে? ক. বিজ্ঞানী আইনস্টাইন খ. বিজ্ঞানী নিউটন গ. বিজ্ঞানী গ্যালিলিও ঘ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। উত্তর: খ. বিজ্ঞানী নিউটন।অধ্যায়-৮১। কোনটি পদার্থ নয়? ক. অক্সিজেন খ. পানি গ. নাইট্রোজেন ঘ. আলোউত্তর: ঘ. আলো।২। কোনটি মৌলিক পদার্থ?ক. চিনি খ. পানি গ. নিয়ন ঘ. লবণউত্তর: গ. নিয়ন৩। অ্যামোনিয়ার একটি অণু কী কী দিয়ে তৈরি?ক. ১টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।খ. ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।গ. ২টি নাইট্রোজেন পরমাণু ও ১টি হাইড্রোজেন পরমাণু।ঘ. ২টি ক্লোরিন পরমাণু ও ২টি সোডিয়াম পরমাণু।উত্তর: খ. ১টি নাইট্রোজেন পরমাণু ও ৩টি হাইড্রোজেন পরমাণু।৪। পানির একটি অণু কী কী দিয়ে তৈরি?ক. ১টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।খ. ২টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।গ. ১টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু।ঘ. ২টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু।উত্তর: খ. ২টি হাইড্রোজেন পরমাণু ও ১টি অক্সিজেন পরমাণু।৫। কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?ক. ঘনত্ব কম খ. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি গ. নমনীয়তা বেশি ঘ. চাকচিক্য বেশিউত্তর: ক. ঘনত্ব কম৬। কোনটি মৌলিক পদার্থ?ক. তামা খ. কেরোসিন গ. লবণ ঘ. ইউরিয়া।উত্তর: ক. তামা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল