তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-২এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-১অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: নবুওয়াতের ধারা বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: সর্বপ্রথম নবী হজরত আদম (আ.)-এর মাধ্যমে নবী-রাসূল আগমনের সূচনা হয়েছে এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে তা সমাপ্ত হয়েছে। এ দুজনের মাঝে অসংখ্য নবী-রাসূল এসেছেন। নবুওয়াত বা রিসালাতের ধারা বলতে নবী-রাসূল আগমনের এ ক্রমধারাকেই বোঝায়।প্রশ্ন: ইসলাম ও ঈমান শব্দ দুটি আলাদা অর্থ প্রকাশ করে, ব্যাখ্যা করো।উত্তর: ইসলাম অর্থ আনুগত্য ও আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করে তার প্রতি পূর্ণ আনুগত্য। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমানের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুসারে আমল করাকে ঈমান বলে।প্রশ্ন: ঈমানের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাস আনা গুরুত্বপূর্ণ কেন?উত্তর: ইসলামের মূল বিষয়গুলোর ওপর পূর্ণ বিশ্বাস ছাড়া কোনো মুসলমান নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারে না। তাই প্রকৃত মুমিন হওয়ার জন্য ঈমানের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে।প্রশ্ন: তাওহিদ বলতে কী বোঝো, ব্যাখ্যা করো।উত্তর: তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। এ বিশ্বাসের নাম তাওহিদ। আল্লাহর প্রতি বিশ্বাসের মূল হলো তাওহিদ।প্রশ্ন: তাওহিদের জ্ঞান থাকা মানুষের জন্য অপরিহার্য কেন?উত্তর: তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ। তাওহিদের জ্ঞান ছাড়া ইসলামের মূল বিষয়গুলো সম্পর্কে জানা যায় না। তাই তাওহিদের জ্ঞান থাকা মানুষের জন্য আবশ্যক।প্রশ্ন: কাফির ব্যক্তি কী ধরনের কাজে লিপ্ত থাকে?উত্তর: কাফির ব্যক্তি বিভিন্ন ধরনের কুফরি কাজে লিপ্ত থাকে। সমগ্র বিশ্বের সৃষ্টি আল্লাহ তাআলার অস্তিত্ব ও একত্বের প্রমাণ ঘোষণা করে। কাফির ব্যক্তি এ মহাসত্যকে গোপন করে, অস্বীকার ও অবিশ্বাস করে।প্রশ্ন: রিসালাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার বাণীকে অবিশ্বাস করা হয়। আল্লাহ তাআলার বাণী অবিশ্বাস করলে আল্লাহ তাআলাকেই অবিশ্বাস করা হয়। সুতরাং মানবজীবনে রিসালাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্ন১. শরিয়তের উৎস কয়টি? উত্তর: চারটি।২. লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ আল-কোরআন একই সঙ্গে কোথায় নাজিল হয়?উত্তর: ‘বায়তুল ইজজাহ’ নামক স্থানে। ৩. কোরআন মজিদ সংকলন করেন কে?উত্তর: হজরত ওসমান (রা.)।৪. ‘ইনশিরাহা’ শব্দের অর্থ কী?উত্তর: কষ্ট, বিপদ, দুঃখ। ৫. ইজমা অর্থ কী? উত্তর: ঐকমত্য। ৬. শরিয়তের মূল উৎস কোনটি?উত্তর: আল-কোরআন।পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল