ইসলাম শিক্ষা
তাওহীদ ও রিসালাতের ন্যায় আমরা আখিরাতেও বিশ্বাস করি। আখিরাতে অবিশ্বাসের পরিণতি পাপাচারে লিপ্ত থাকা
প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-১ ৩৪। তাওহীদ ও রিসালাতের ন্যায় আমরা আখিরাতেও বিশ্বাস করি। আখিরাতে অবিশ্বাসের পরিণতি কী?(ক) দায়িত্বশীল করে তোলে (খ) মানুষকে সচেতন করে তোলে (গ) পাপাচারে লিপ্ত থাকে (ঘ) সৎকাজে আত্মনিয়োগ করে৩৫। হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দ শুনে রাসেল কিয়ামতের শিঙার আওয়াজ বলে চেঁচামেচি শুরু করে দিল এবং বিশ্বাসের সঙ্গে বলল, কিয়ামত হতে যাচ্ছে? এতে তার কী ক্ষতি হলো?(ক) তার কিছুই হয়নি (খ) ঈমানের ক্ষতি হয় (গ) ইসলামের ক্ষতি হয় (ঘ) দাওয়াতের ক্ষতি হয়৩৬। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোনো ক্ষেত্রে ইসলামের বিকল্প নেই?i. মানব চরিত্রের উৎকর্ষ সাধন ii. গতিশীল সমাজ গঠন ও সংরক্ষণ iii. আধুনিক সংস্কৃতি ও সভ্যতার লালন নিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) i, ও iii৩৭। ঈমানের সঙ্গে ইসলামের সম্পর্ক কেমন? i. ঘনিষ্ঠ ii. বিপরীতধর্মী iii. অবিচ্ছেদ্যনিচের কোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) i, ও iii (ঘ) i, ii ও iii৩৮। রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ কেন?(ক) রিসালাতে বিশ্বাস না করলে কাফির হয়ে যায় (খ) রিসালাতে বিশ্বাস না করলে পূর্ববর্তী নবী-রাসুলকে অবিশ্বাস করা হয় (গ) রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার রাসুলকে অবিশ্বাস করা হয়। (ঘ) রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার বাণীকে অবিশ্বাস করা হয়।# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।কুফর, শিরক ও নিফাক ইসলামের দৃষ্টিতে জঘন্যতম ও অমার্জনীয় অপরাধ। আল-কোরআনে ও আল-হাদিসে এ তিনটিকেই আল্লাহ তাআলার সঙ্গে অকৃতজ্ঞতা ও বিদ্রোহ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক মুসলমানের উচিত কুফর, শিরক ও নিফাক হতে দূরে থাকা।৩৯। কোনটিকে সকল অন্যায়ের মূল বলা হয়?(ক) মুনাফিককে (খ) কুফরি ও শিরককে (গ) শিরকেক (ঘ) নিফাককে৪০। নিচে কুফরের পরিণতির বৈশিষ্ট্য কোনগুলো?i. যারা কুফরি করে তারা অকৃতজ্ঞ হয় ii. যারা কুফরি করে তারা অবাধ্য ও বিদ্রোহী হয় iii. কুফরি কাজ জালিম পর্যায়ের হয়কোনটি সঠিক: (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii৪১। আল্লাহ তাআলা বলেছেন, ‘আমার নেক বান্দাদের জন্য (জান্নাতে) এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব হূদয় কল্পনাও করতে পারেনি।’—এ কথা কোথায় উল্লেখ আছে?(ক) আল-কোরআনে (খ) হাদিসে কুদসিতে (গ) ইনিজলে (ঘ) তাওরাতে। অধ্যায়-২ ১। আল-কোরআনের সুরাসমূহের ক্রমধারা কার কর্তৃক নির্ধারিত?ক. রাসূলগণের খ. ফেরেস্তাগণের গ. আল্লাহ তাআলার ঘ. হজরত জিব্রাঈল (আ.)-এর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ: অধ্যায়-১: ৩৪. গ, ৩৫. খ, ৩৬. খ, ৩৭. গ, ৩৮. ক. ৩৯. খ, ৪০. ঘ, ৪১। খ।অধ্যায়-২: ১. গ।সংশোধনীগতকাল প্রকাশিত BBC জানালা’র অনুশীলনীতে উত্তর ভুল থাকায়আজ পুনরায় সংশোধিত আকারে ছাপা হলো।