প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের সোনার বাংলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৩৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৩৩ জন। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ কলেজের অবস্থান পঞ্চম। গতবারও ওই কলেজের সবাই কৃতকার্য হয়েছেন। কলেজের অধ্যক্ষ সেলিম রেজা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সাপ্তাহিক-মাসিক পরীক্ষাসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ১১১ জনের মধ্যে ৪৮ জন, মানবিকে ৯৯ জনের মধ্যে আটজন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২৭ জনের মধ্যে ৭৭ জন জিপিএ-৫ পেয়েছেন।