বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-৫ ২০। মোটরগাড়ি তৈরিতে কোন ধরনের ইস্পাত ব্যবহার করা হয়?ক. ক্রোম ইস্পাত খ. নিকেল ইস্পাত গ. টাংস্টেন ইস্পাত ঘ. ম্যাঙ্গানিজ ইস্পাত২১। কাঠকে সিজন করা হয় কেন?ক. মসৃণ করার জন্য খ. ওজন বাড়ানোর জন্য গ. আর্দ্রতা দূর করার জন্য ঘ. সৌন্দর্য বাড়ানোর জন্য২২। তাপীয় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য কোন ধরনের কাচ ব্যবহার করা হয়?ক. স্তরীভূত কাচ খ. ইনস্যুলেটিং কাচ গ. তাপ শোষক কাচ ঘ. চকচকে রঙিন কাচ২৩। বাঁশকে সংরক্ষণ করার জন্য ব্যবহূত রাসায়নিক মিশ্রণে বোরন, ক্রোমিয়াম ও কপারের অনুপাত কত?ক. ৪: ৪:২ খ. ৪: ১: ৪ গ. ১: ৪: ৪ ঘ. ৪: ২: ১২৪। গাড়ি ও পরিবহনশিল্পে কোন ধরনেরর কাচ ব্যবহার করা হয়?ক. বিম্বিত কাচ খ. টিন্টেড কাচ গ. চকচকে রঙিন কাচ ঘ. স্তরীভূত নিরাপদ কাচ২৫। কংক্রিট দ্রুত জমিয়ে শক্ত করার জন্য কোনটি ব্যবহার করা হয়?ক. ক্যালসিয়াম ক্লোরাইড খ. সালফার ট্রাইঅক্সাইড গ. ম্যাগনেসিয়াম অক্সাইড ঘ. ট্রাইক্যালসিয়াম সিলিকেট২৬। শব্দ শোষণের জন্য দেয়ালে কোনটি লাগানো হয়?ক. কাস্টিং প্লাস্টার খ. ফিনিশ প্লাস্টার গ. একস্টিক্যাল প্লাস্টার ঘ. হার্ডওয়াল প্লাস্টার২৭। হাঁড়িপাতিল তৈরিতে কোন ধরনের ইস্পাত ব্যবহার করা হয়?ক. ক্রোম ইস্পাত খ. টাংস্টেন ইস্পাত গ. ম্যাঙ্গানিজ ইস্পাত ঘ. মরিচাহীন ইস্পাত২৮। চিত্রাঙ্কনের কাজে কোনটি ব্যবহার করা হয়?ক. কাস্টিং প্লাস্টার খ. ফিনিশ প্লাস্টার গ. প্রিপেয়ার্ড ফিনিশ প্লাস্টার ঘ. সিমেন্ট বন্ড প্লাস্টার২৯। ছিদ্র করার যন্ত্রপাতি তৈরিতে কোন ধরনের ইস্পাত ব্যবহার করা হয়?ক. ক্রোম ইস্পাত খ. টাংস্টেন ইস্পাত গ. ম্যাঙ্গানিজ ইস্পাত ঘ. নিকেল ইস্পাত৩০। সিমেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ অধ্যায়-৬ ১. বল ও বলের দিকে সরণের গুণফলকে কী বলে?ক) কাজ খ) শক্তি গ) ক্ষমতা ঘ) বল২. যান্ত্রিক শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়?ক) পাঁচ ভাগে খ) চার ভাগে গ) তিন ভাগে ঘ) দুই ভাগে ৩. বাষ্পীয় ইঞ্জিন চালানোর ক্ষেত্রে নিচের কোন রূপান্তরটি ঘটে?ক) বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তি খ) তাপশক্তি যন্ত্রিক শক্তি গ) যান্ত্রিক শক্তিতাপশক্তি ঘ) বিদ্যুৎশক্তি তাপশক্তি৪. যাবতীয় শক্তির মূল উৎস কী?ক) সৌরশক্তি খ) যান্ত্রিক শক্তি গ) বিদ্যুৎশক্তি ঘ) রাসায়নিক শক্তি৫. খাদ্যের মধ্যে শক্তি কী রূপে অবস্থান করে?ক) গতিশক্তি খ) স্থিতিশক্তি গ) যান্ত্রিক শক্তি ঘ) রাসায়নিক শক্তি ৬. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?ক) ৮৮ খ) ৯০ গ) ৯২ ঘ) ৯৪৭. চৌম্বক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন কাজটি করা হয়?ক) বাষ্পীয় ইঞ্জিন চালানো খ) মালপত্র ওঠানো-নামানো গ) ডুবোজাহাজ চালানো ঘ) সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করা। ৮. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?ক) যান্ত্রিক শক্তি খ) পারমাণবিক শক্তি গ) সৌরশক্তি ঘ) বিদ্যুৎশক্তি # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৫: ২০। খ ২১। গ ২২। খ ২৩। গ ২৪। ঘ ২৫। ক ২৬। গ ২৭। ঘ ২৮। গ ২৯। খ ৩০। ক।অধ্যায়-৬: ১। ক ২। ঘ ৩। খ ৪। ক ৫। ঘ ৬। গ ৭। খ। ৮। গ।