শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় অংশ-১০প্রিয় শিক্ষার্থী বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্ন থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৮২৮. তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়। উত্তর: তাপে কঠিন পদার্থের অণুগুলোর কম্পন বেড়ে যায়। — শুদ্ধ২৯. তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। উত্তর: তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের অণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। — শুদ্ধ৩০. অক্সিজেন ও হাইড্রোজনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। উত্তর: অক্সিজেন ও হাইড্রোজনকে রাসায়নিকভাবে যুক্ত করে পানি তৈরি করা যায়। — শুদ্ধ৩১. কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ।উত্তর: কয়লা, গন্ধক, কার্বন ইত্যাদি ধাতুর উদাহরণ। — অশুদ্ধ৩২. আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো।উত্তর: আর্সেনিক, সিলিকনের কিছু কিছু ধর্ম ধাতুর মতো, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর মতো। — শুদ্ধ অধ্যায়-৯ ১। কাজ করার সামর্থ্যকে বোঝায় বল। উত্তর: কাজ করার সামর্থ্যকে বোঝায় বল।— অশুদ্ধ২। বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে বলে কাজ। উত্তর: বল প্রয়োগ করে কোনো বস্তু সরানোকে বলে কাজ। — ‘শুদ্ধ’৩। অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। উত্তর: অবস্থানের পরিবর্তনের জন্য কোনো বস্তুতে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে।— ‘শুদ্ধ’৪। শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। উত্তর: শক্তি শুধু রূপ বদলায়, ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। — ‘শুদ্ধ’৫। কাঠ, কয়লা, তেল বা গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি আছে। উত্তর: কাঠ, কয়লা, তেল বা গ্যাসের মধ্যে রাসায়নিক শক্তি আছে। — ‘শুদ্ধ’৬। বিদ্যুতকোষে রাসায়নিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করা হয়। উত্তর: বিদ্যুতকোষে রাসায়নিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করা হয়। — অশুদ্ধ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল