সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো অংশ-২প্রিয় শিক্ষার্থী পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে। অধ্যায়-২ ৯। ফুলগাছ লাগাতে চাও। তবে তোমাকে প্রথম কী তৈরি করতে হবে?ক. গাছ কিনতে হবে খ. মাটি তৈরি করতে হবে গ. টব কিনতে হবে ঘ. কোনোটি নয়।উত্তর: খ. মাটি তৈরি করতে হবে। অধ্যায়-৩ ১। দিনে খুব গরম কিন্তু রাতে খুব ঠান্ডা। কোথায়?ক. উত্তর মেরুতে খ. মরুভূমিতে গ. সমতল ভূমিতে ঘ. হিমালয় পর্বতেউত্তর: খ. মরুভূমিতে২। একটি প্রাণী। তার বেঁচে থাকার জন্য কী প্রয়োজন—ক. খাবার খ. পানি গ. বাতাস ঘ. সবগুলোউত্তর: ঘ. সবগুলো৩। উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় কেমন থাকে?ক. মেঘে ঢাকা খ. বরফে ঢাকা গ. রোদ নেই ঘ. সব সময় বৃষ্টিউত্তর: খ. বরফে ঢাকা৪। তোমরা অনেকেই চিংড়ি মাছ খেতে পছন্দ করো। তুমি কী জানো এটা—ক. মাছ খ. মাছ নয় গ. মেরুদণ্ডী প্রাণী ঘ. অমেরুদণ্ডী প্রাণীউত্তর: ঘ. অমেরুদণ্ডী প্রাণী৫। মোম পাওয়া যায় কোথা থেকে?ক. মৌচাক খ. রেশম পোকা গ. উইপোকা ঘ, তুতগাছউত্তর: ক. মৌচাক৬। নানা রকম রোগ ছড়ায় কোন দুটি প্রাণী?ক. উইপোকা ও বিছাপোকা খ. মশা ও মাছি গ. কাক ও বিড়াল ঘ. চড়ুই ও কুকুরউত্তর: খ. মশা ও মাছি৭। মরুভূমিতে যে প্রাণী দেখা যায় বেশি—ক. ভেড়া খ. ঘোড়া গ. উট ঘ. জেব্রাউত্তর: গ. উট৮। স্তন্যপায়ী প্রাণী কোনটি?ক. তিমি ও শুশুক খ. দোয়েল ও কাক গ. পেঙ্গুইন ও শিলমাছ ঘ. শালিক ও ঘুঘুউত্তর: ক. তিমি ও শুশুক৯। খুব কম পানি খেয়ে বাঁচতে পারে কে?ক. মানুষ খ. উট গ. গাছপালা ঘ. জিরাফ। উত্তর: খ. উট১০। একটি প্রাণীর দেহ লোমে ঢাকা থাকে। এতে তাদের শরীর গরম থাকে। প্রাণীর নাম কী?ক. সাদা ভালুক খ. পেঙ্গুইন গ. ভালুক ঘ. ছাগলউত্তর: ক. সাদা ভালুক১১। পেটে পানি জমিয়ে রাখে কোন প্রাণী?ক. সাদা ভালুক খ. শুশুক গ. উট ঘ. জেব্রাউত্তর: গ. উট১২। যারা নীল আকাশে ওড়ে তারা কী?ক. কাক খ. আকাশচারী গ. খেচর ঘ. পাখিউত্তর: গ. খেচর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল